Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নৈনিতালে বাড়ির মধ্যে টেবিলের নীচে লুকিয়ে কিং কোবরা, উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির মধ্যে টেবিলের নীচে লুকিয়ে ছিল ইয়া বড়ো কিং কোবরা। সেটা দেখতে পেয়েই হাড় হিম হয়ে গিয়েছিল বাড়ির বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরকে। নৈনিতালের বন দফতরের র‍্যাপিড রেসপন্স টিম এসে উদ্ধার করল সেই কোবরাকে। তারপর ত

নৈনিতালে বাড়ির মধ্যে টেবিলের নীচে লুকিয়ে কিং কোবরা, উদ্ধার করলেন বন দফতরের কর্মীরা

শেষ আপডেট: 13 August 2020 06:27

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির মধ্যে টেবিলের নীচে লুকিয়ে ছিল ইয়া বড়ো কিং কোবরা। সেটা দেখতে পেয়েই হাড় হিম হয়ে গিয়েছিল বাড়ির বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরকে। নৈনিতালের বন দফতরের র‍্যাপিড রেসপন্স টিম এসে উদ্ধার করল সেই কোবরাকে। তারপর তাকে জঙ্গলে ছেড়ে আসা হল। এই কিং কোবরাটিকে উদ্ধার করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস অফিসার আকাশ কুমার বর্মা। তিনি এই ভিডিওর জন্য নৈনিতালের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে কৃতিত্ব দিয়েছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, বন দফতরের র‍্যাপিড রেসপন্স টিম এসে টেবিলের তলা থেকে সেই বিশাল আকৃতির কিং কোবরাটিকে বের করে। তারপর তাকে বাড়ির বাইরে বের করে আনা হয়। এক কর্মী সাপটিকে ধরে ছিলেন। তাকে বস্তার মধ্যে ভরার চেষ্টা করা হয়। তখনই দেখা যায়, সাপটি ওই কর্মীর গলায় চেপে ধরার চেষ্টা করছে। কিন্তু কোনও ভাবে সাপটিকে নিজের নিয়ন্ত্রণে রাখেন ওই কর্মী। তারপর তাকে বস্তায় ভরা হয়। বাইরে এই দৃশ্য দেখতে অনেক মানুষ জড়ো হন। https://twitter.com/verma_akash/status/1293210273042403328?s=19 ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই তা ভাইরাল। ইতিমধ্যেই লাইক ও কমেন্টের বন্যায় ভরে গিয়েছে টুইটার। অনেক বলছেন, এই ঘটনা দেখে গায়ে কাঁটা দিচ্ছে। কেউ আবার ওই কর্মীর এবং বন দফতরের গোটা দলের সাহস ও বুদ্ধির প্রশংসা করেছেন। কিং কোবরাটিকে উদ্ধার করার পরে সেটিকে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেন বন দফতরের কর্মীরা। সেই ভিডিও শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বস্তার মুখ খুলে দেওয়ার পরে সাপটি ধীরে ধীরে জঙ্গলে চলে যাচ্ছে। https://twitter.com/verma_akash/status/1293217708289323009?s=19 কিছুদিন আগে তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার বাইরে থোন্দামুথুর থানা এলাকার নরসিপুরম নামের একটি গ্রামে উদ্ধার হয় ১৫ ফুট লম্বা একটি কিং কোবরা। গ্রামটি পশ্চিমঘাট পর্বতমালার ভেল্লিয়ানগিরি পর্বতের পাদদেশে রয়েছে। পশ্চিমঘাট পর্বতমালার জীববৈচিত্র্যের কথা সবারই জানা। মাঝেমধ্যেই জঙ্গল থেকে অনেক পশু এই গ্রামে চলে আসে। বন দফতরের কর্মীরা জানান পশ্চিমঘাট পর্বতমালায় এরকম বিষধর কোবরা প্রচুর রয়েছে। অনেক সময় খাবারের অভাব হলে লোকালয়ে চলে আসে তারা। ছোট জন্তু মেরে খেয়ে নেয়। কোনও ভাবে এই সাপটিও লোকালয়ে চলে এসেছিল। বিষধর সাপের থেকে যেমন মানুষের ভয় রয়েছে, তেমনই মানুষের থেকেও বন্যপ্রাণীদের ভয় থাকে। তাই অনেক কষ্টে খুঁজে বের করতে হয়েছে সাপটিকে। একটি ঝোঁপের মধ্যে লুকিয়ে ছিল ১৫ ফুট লম্বা এই কিং কোবরা। অনেক চেষ্টা করে সাপটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। গত বছর নভেম্বর মাসে উত্তরাখণ্ডে একটি ট্রেন থেকে ১০ ফুট লম্বা একটি কিং কোবরা উদ্ধার করা হয়।

```