Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্যাংস্টার বিকাশের বাহিনীকে ঘায়েল করছে পুলিশ, দয়াশঙ্করকে গ্রেফতারের পর অমরকে এনকাউন্টার

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার থেকে উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে ও তার সঙ্গীদের পিছনে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তার ফলও মিলেছে। শনিবার বিকাশের ঘনিষ্ঠ সঙ্গী দয়াশঙ্কর অগ্নিহোত্রীকে এনকাউন্টারে জখম করার পরে গ্রেফতার করেছ

গ্যাংস্টার বিকাশের বাহিনীকে ঘায়েল করছে পুলিশ, দয়াশঙ্করকে গ্রেফতারের পর অমরকে এনকাউন্টার

শেষ আপডেট: 8 July 2020 04:03

দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার থেকে উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে ও তার সঙ্গীদের পিছনে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। তার ফলও মিলেছে। শনিবার বিকাশের ঘনিষ্ঠ সঙ্গী দয়াশঙ্কর অগ্নিহোত্রীকে এনকাউন্টারে জখম করার পরে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার সকালে এনকাউন্টারে খতম করা হয়েছে বিকাশের আর এক ঘনিষ্ঠ সঙ্গী অমর দুবেকে। কী ভাবে বিকাশের বাহিনীকে ঘায়েল করছে উত্তরপ্রদেশ পুলিশ। বুধবার উত্তরপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, বিকাশ ও তার সঙ্গীদের খোঁজ বারবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পরে হিমাচল প্রদেশের হামিরপুর জেলার মোদাহা থানা এলাকায় বিকাশের সঙ্গী অমর দুবেকে খতম করেছে পুলিশ। প্রশান্ত কুমার জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে কানপুরের বিক্রু জেলায় বিকাশের বাড়িতে হানা দেওয়া পুলিশের দলের উপর গুলি চালানোর ঘটনায় যুক্ত ছিল অমরও। এই ঘটনায় পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র- সহ আট পুলিশকর্মী শহিদ হন। আরও সাত পুলিশকর্মী গুরুতর আহত হন। সেই ঘটনার পর থেকে বিকাশ ও তার সঙ্গীরা পলাতক। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হরিয়ানার ফরিদাবাদে বদরপুর সীমান্তের কাছে একটি হোটেলে বিকাশের খোঁজ মেলে। কিন্তু সেখানে পুলিশ যাওয়ার আগেই হোটেল ছেড়ে পালিয়ে যায় বিকাশ। কিন্তু অমরের খোঁজ পায় পুলিশ। আর্তারা গ্রামে লুকিয়ে ছিল অমর। সেখানে হানা দেয় এসটিএফ। পুলিশকে দেখে অমর পালানোর চেষ্টা করলে শুরু হয় এনকাউন্টার। এই এনকাউন্টারে সে নিহত হয়। এর আগে গত শনিবার বিকাশের ঘনিষ্ঠ সঙ্গী দয়াশঙ্কর অগ্নিহোত্রীকে গ্রেফতার করে পুলিশ। কানপুরের কল্যাণপুর এলাকায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে পায়ে গুলি লাগে দয়াশঙ্করের। তারপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। পরে অবশ্য একটি জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রবিবার জেরায় পুলিশকে দয়াশঙ্কর জানায়, পুলিশের মধ্যে থেকেই কেউ বিকাশকে ফোন করে পুলিশের হানা দেওয়ার খবর দিয়েছিল। তারপরেই ওই তিন কর্মীকে সাসপেন্ড করা হয়। পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে এসটিএফের কাছে একটি সিসিটিভি ফুটেজ আসে। সেখানে দেখা যায়, বিকাশ দুবের মতো দেখতে এক ব্যক্তি হরিয়ানার এক হোটেলে রয়েছে। তার সঙ্গে আরও দু’জন রয়েছে। এই খবর পেয়ে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সাহায্যে সেখানে হানা দেয় পুলিশ। যদিও তার আগেই বিকাশ পালিয়ে যায়। বিকাশকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে ফরিদাবাদ থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের আইডেন্টিটি কার্ড ব্যবহার করেই ওই হোটেলে ঘর বুক করেছিল বিকাশ। তাদের জেরা করে জানা গিয়েছে, হোটেলে যে তিনজন ছিল, তাদের মধ্যে একজন বিকাশ দুবে নিজেই। তারা পরিচয় লুকিয়ে সেখানে ছিল। পুলিশ সূত্রে খবর, খুব বেশিদূরে পালাতে পারেনি বিকাশ। লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে সে। তাই ফরিদাবাদ ও দিল্লির একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। যাদের আটক করা হয়েছে, তাদের জেরা করা হচ্ছে। নিজেদের গোপন সূত্রকেও কাজে লাগাচ্ছে পুলিশ।

```