Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জম্মু-কাশ্মীরে সব হাসপাতালের ছাদে রেড ক্রস চিহ্ন

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ ঘোরালো হচ্ছে পরিস্থিতি। বাড়ছে উত্তেজনা। হুমকি- পাল্টা হুমকির মধ্যে এ বার জম্মু-কাশ্মীরের সব হাসপাতালের ছাদে রেড ক্রস চিহ্ন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। শ্রীনগরের শ্রী মহারাজা হরি সি

জম্মু-কাশ্মীরে সব হাসপাতালের ছাদে রেড ক্রস চিহ্ন

শেষ আপডেট: 27 February 2019 12:41

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ ঘোরালো হচ্ছে পরিস্থিতি। বাড়ছে উত্তেজনা। হুমকি- পাল্টা হুমকির মধ্যে এ বার জম্মু-কাশ্মীরের সব হাসপাতালের ছাদে রেড ক্রস চিহ্ন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং ( এসএমএইচএস ) হাসপাতালের এক অধিকর্তা জানিয়েছেন, "সব হাসপাতালের ছাদে রেড ক্রস চিহ্ন দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতিতে এই নির্দেশ এসেছে।" জানা গিয়েছে, শুধুমাত্র শহরের হাসপাতালই নয়, জেলা ও গ্রামের সরকারি হাসপাতালের ছাদেও এই রেড ক্রস চিহ্ন করা হয়েছে। সূত্রের খবর, এই নির্দেশ দেওয়া হয়েছে মূলত যাতে হাসপাতালগুলিকে দূর থেকে চিহ্নিত করা যায়। আপৎকালীন পরিস্থিতিতে সুবিধা হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় মানুষরাও যাতে দরকার পড়লে সহজেই হাসপাতাল চিহ্নিত করতে পারেন, সেটাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ, এমনটাই জানা গিয়েছে। মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান প্রায় এক হাজার কেজি বিস্ফোরক নিয়ে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে হানা দেয় পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে। সেখানে জইশ, লস্কর ও হিজবুলের বেশিরভাগ প্রশিক্ষণ শিবিরই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলায় নিহত হয়েছে অন্তত ৩৫০ জঙ্গি। তাদের মধ্যে ২৫ জন জঙ্গি প্রশিক্ষকও রয়েছে। হামলায় জইশ প্রধান মাসুদ আজহারের চার আত্মীয়ও নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পরই পাকিস্তান হুঁশিয়ারি দেয়, তারাও এর যোগ্য জবাব দেবে। এরপরেই নিয়ন্ত্রণরেখা বরাবর শুরু হয় গুলি বিনিময়। এই গুলি বিনিময়ে পাকিস্তানের পাঁচ সেনা ছাউনি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। বুধবার ভোর থেকেই কাশ্মীরের সোপিয়ানে শুরু হয় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই। এই লড়াইয়ে ২ জঙ্গি নিহত হয়েছে বলে খবর। অন্যদিকে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়, বুধবার সকালে একটি পাক যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরানোর চেষ্টা করলে ভারতীয় বায়ুসেনা তাকে ধাওয়া করে। পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে ৩ কিলোমিটার দূর থেকে গুলি করে তাকে নামানো হয়। যদিও পাকিস্তানের তরফে জানানো হয়, কোনও ফাইটার প্লেনকে পাঠানোই হয়নি। এর বিপরীতে পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেন, দুটি মিগ ২১ বাইসন জেট বুধবার সকালে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করলে তাদের গুলি করে নামানো হয়েছে। দুই পাইলটই তাদের কব্জায় রয়েছে। এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, এক মিগ পাইলট নিখোঁজ। তবে তিনি পাকিস্তানের কব্জায় আছেন কিনা সেই খোঁজ নেওয়া হচ্ছে। সূত্রের খবর, ভারতের তরফে উরি সীমান্ত ধরে ভারত-পাক বাণিজ্যিক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তরফে লাহোর-দিল্লি সমঝোতা এক্সপ্রেসকে লাহোরেই আটকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই জম্মু-কাশ্মীরের সব হাসপাতালের ছাদে রেড ক্রস চিহ্ন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। বোঝা যাচ্ছে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

https://thewall.in/news-national-pakistan-army-spokesperson-claims-indian-pilot-in-their-custody/

```