Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসরোর বিজ্ঞানীর রহস্যমৃত্যু, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ, মাথায় ভারী আঘাতের চিহ্ন

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু। বন্ধ ঘরের ভিতর থেকে ইসরর বিজ্ঞানীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম এস সুরেশ (৫৬)। ইসরোর রিমোট সেনসিং বিভাগে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার হায়দরাবাদের আমিরপেট এলাকা

ইসরোর বিজ্ঞানীর রহস্যমৃত্যু, বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার দেহ, মাথায় ভারী আঘাতের চিহ্ন

শেষ আপডেট: 2 October 2019 03:33

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু। বন্ধ ঘরের ভিতর থেকে ইসরর বিজ্ঞানীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম এস সুরেশ (৫৬)। ইসরোর রিমোট সেনসিং বিভাগে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার হায়দরাবাদের আমিরপেট এলাকার অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে এই বিজ্ঞানীর দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। জানা গিয়েছে, গত ২০ বছর ধরে হায়দরাবাদেরই বাসিন্দা ছিলেন ইসরোর বিজ্ঞানী এস সুরেশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে ওই বিজ্ঞানীকে। কিন্তু কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানতে পারেনি পুলিশ। এমনকি খুনের মোটিভই বা কী তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত সন্দেহে কেউ গ্রেফতার হয়নি।  আদতে কেরলের বাসিন্দা ছিলেন সুরেশ। তাঁর স্ত্রী ব্যাঙ্কে চাকরি করেন। ২০০৫ সালে বদলি হয়েছেন চেন্নাইতে। সুরেশের ছেলে থাকেন আমেরিকায়। মেয়ে থাকেন দিল্লিতে। ঘটনার দিন আমিরপেটের ফ্ল্যাটে একাই ছিলেন সুরেশ। সেদিন অফিসে না যাওয়ায় তাঁকে ফোন করেন সহকর্মীরা। কিন্তু বারবার ফোন করা সত্ত্বেও সাড়া মেলেনি। এরপরেই সুরেশের স্ত্রীকে গোটা ঘটনা জানান তাঁরা। খবর পেয়েই হায়দরাবাদে ছুটে আসেন সুরেশের স্ত্রী। সঙ্গে ছিলেন পরিবারের আরও লোকজন। পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। এরপর ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে উদ্ধার করা হয় বিজ্ঞানীর দেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। ওই অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। কেউ জোর করে সেদিন সুরেশের ফ্ল্যাটে ঢুকেছিলেন, না কি আততায়ী বিজ্ঞানীর পূর্ব পরিচিত ছিলেন, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

```