Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে ২৪ ঘণ্টায় ১৭৫২ পজিটিভ, একদিনে সর্বোচ্চ, আক্রান্তের সংখ্যা ২৩৪৫২

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বাড়ল ১৭৫২। এই বৃদ্ধি এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ এপ্রিল, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩৪৫২। মৃ

ভারতে ২৪ ঘণ্টায় ১৭৫২ পজিটিভ, একদিনে সর্বোচ্চ, আক্রান্তের সংখ্যা ২৩৪৫২

শেষ আপডেট: 24 April 2020 13:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বাড়ল ১৭৫২। এই বৃদ্ধি এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ এপ্রিল, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩৪৫২। মৃত্যু হয়েছে ৭২৩ জনের। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে ৪৮৯ জন সুস্থও হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৮১৪। অর্থাৎ বর্তমানে ভারতে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৭৯১৫। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন লকডাউনের ফলে ভারতে কোভিড ১৯ ডাবলিং রেট ৩ থেকে ৮.৬ দিন হয়েছে, জানালেন এনসিডিসি-র চেয়ারম্যান

বুলেটিন অনুযায়ী আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৬৪৩০। তারপরেই রয়েছে গুজরাত। পশ্চিমের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৬২৪। দিল্লিতে ২৩৭৬ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।

আরও পড়ুন লকডাউনের প্রভাব দেখা যেতে পারে মে-র প্রথম সপ্তাহ থেকেই: নীতি আয়োগ

মৃত্যুর সংখ্যাতেও সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ২৮৩ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে মৃত্যু হয়েছে ১১২ জনের। মধ্যপ্রদেশে ৮৩ জন কোভিড ১৯-এ মারা গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য আক্রান্তের সংখ্যা মৃত সুস্থ
মহারাষ্ট্র ৬৪৩০ ২৮৩ ৮৪০
কেরল ৪৪৮ ৩২৪
কর্নাটক ৪৬৩ ১৮ ১৫০
তেলেঙ্গানা ৯৮৪ ২৬ ২৫৩
গুজরাত ২৬২৪ ১১২ ২৫৮
রাজস্থান ১৯৬৪ ২৭ ২৩০
উত্তরপ্রদেশ ১৬০৪ ২৪ ২০৬
দিল্লি ২৩৭৬ ৫০ ৮০৮
পঞ্জাব ২৭৭ ১৬ ৬৫
হরিয়ানা ২৭২ ১৫৬
তামিলনাড়ু ১৬৮৩ ২০ ৭৫২
মধ্যপ্রদেশ ১৮৫২ ৮৩ ২০৩
অন্ধ্রপ্রদেশ ৯৫৫ ২৯ ১৪৫
পশ্চিমবঙ্গ ৫১৪ ১৫ ১০৩
বিহার ১৭৬ ৪৬
ছত্তীসগড় ৩৬ ২৮
উত্তরাখণ্ড ৪৭ ২৪
হিমাচল প্রদেশ ৪০ ১৮
গোয়া
ওড়িশা ৯০ ৩৩
পুদুচেরি
মণিপুর
মিজোরাম
  এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৫৫ জন ও অসমে ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ১ জন, ঝাড়খণ্ডে ৮ জন ও অসমে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল আক্রান্তের  সংখ্যা মৃত সুস্থ
লাদাখ ১৮ ১৪
জম্মু-কাশ্মীর ৪২৭ ৯২
চণ্ডীগড় ২৭ ১৪
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ২২ ১১

```