Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আমাদের দেশে ফেরান, কাতর আর্জি আমেরিকায় আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে আমেরিকায় আটকে পড়েছেন কয়েক হাজার ভারতীয়। তাঁদের মধ্যে রয়েছেন প্রচুর পড়ুয়া। কিন্তু আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেন না তাঁরা। তাই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আ

আমাদের দেশে ফেরান, কাতর আর্জি আমেরিকায় আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের

শেষ আপডেট: 18 May 2020 16:29

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে আমেরিকায় আটকে পড়েছেন কয়েক হাজার ভারতীয়। তাঁদের মধ্যে রয়েছেন প্রচুর পড়ুয়া। কিন্তু আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকায় দেশে ফিরতে পারছেন না তাঁরা। তাই দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। আর্থিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে তাঁদের। ফলে সেখানে থাকা ক্রমেই মুশকিল হয়ে উঠছে তাঁদের জন্য। শুধুমাত্র হিউস্টনেই আটকে রয়েছেন ৩০ হাজার পড়ুয়া। সেখানকার বড় বড় কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সূত্রে তাঁরা গিয়েছেন সে দেশে। আটকে পড়া এক ছাত্র জানিয়েছেন, “যদি এয়ার ইন্ডিয়া বিদেশ থেকে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিয়ে যেতে পারে, তাহলে সরকার কেন বেসরকারি বিমান সংস্থাগুলিকে অনুমতি দিচ্ছে না। দেশে ফেরার জন্য এয়ার ইন্ডিয়ার তরফে যে টাকা চাওয়া হচ্ছে তা দেওয়ার সামর্থ্য অনেকেরই নেই। তার ফলে এমন অনেকে ফিরতে পারছেন না, যাঁদের দেশে ফেরা সত্যিই খুব দরকার।” ওভারসিজ সিটিজেন কার্ড নিয়ে নিউ ইয়র্কে থাকা আলিয়া নামের এক ছাত্রী জানিয়েছেন, “২৬ এপ্রিল মুম্বইয়ে আমার বাবা মারা গিয়েছেন। মায়েরও বয়স হয়েছে। তাই আমার মুম্বইয়ে যাওয়া খুবই দরকার। আমি বারবার ভারতীয় দূতাবাসে আবেদন করেছি। কিন্তু সেখান থেকে কোনও উত্তর দেওয়া হয়নি।” এই সব অভিযোগের পরে সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় দূতাবাস দিন রাত কাজ করছে। বিদেশে আটকে থাকা ভারতীয়দের মধ্যে যাঁরা ক্যানসার অথবা অন্য কোনও রোগে আক্রান্ত, গর্ভবতী মহিলা, পড়ুয়াদের সবরকমের সাহায্য করা হচ্ছে। প্রতিদিন ১০ হাজার ইমেল আসছে দূতাবাসে। সেইমতো আটকে পড়া মানুষদের সাহায্য করা হচ্ছে। কিন্তু বিদেশে সবকিছু করার ক্ষমতা তাঁদের হাতে নেই। তাই হয়তো কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন ভারতে প্রতি লাখে করোনা আক্রান্ত ৭ জন, আমেরিকা, ব্রিটেন, স্পেনের থেকে অনেক ভাল অবস্থায় দেশ, জানাল স্বাস্থ্যমন্ত্রক

৯ থেকে ১৫ মার্চ এয়ার ইন্ডিয়ার তরফে আমেরিকা থেকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেইজন্য প্রত্যেকের কাছে ভাড়া নেওয়া হয়েছে ১ লক্ষ টাকা। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে শিকাগো থেকে ২৬০ জন ভারতীয় মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ ও দিল্লি গিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে নিউ ইয়র্ক থেকে উত্তরাখণ্ড, পঞ্জাব, হিমাচল প্রদেশ, সান ফ্রান্সিস্কো থেকে বেঙ্গালুরু, কোচি এবং শিকাগো থেকে দিল্লি, ভুবনেশ্বর, আহমেদাবাদ ও হায়দরাবাদে বিমান যাবে। সরকারের এই বক্তব্যের পরেও আমেরিকায় আটকে থাকা পড়ুয়াদের অভিযোগ, অনেকেই বাড়ি ফিরতে পারছেন না। অনেকের কাছেই এত ভাড়া দেওয়ার মতো টাকা নেই। এদিকে সে দেশে থাকাও সমস্যা হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ। অন্য দেশের হওয়ায় সুযোগ-সুবিধাও সেরকম মিলছে না। এই অবস্থায় তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে বারবার আবেদন করছেন তাঁরা। কবে তাঁদের আবেদনে ভারত সরকার সাড়া দেয়, সেই অপেক্ষাতেই দিন কাটাচ্ছেন তাঁরা।

```