Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুলির শব্দ শোনার পরেই পুলিশ আমাদের চলে যেতে বলল, দাবি এনকাউন্টারের সময় থাকা পথচারীদের

দ্য ওয়াল ব্যুরো: গতকাল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেফতার হয় কানপুরের ত্রাস গ্যাংস্টার বিকাশ দুবে। শুক্রবার উজ্জয়িনী থেকে তাকে উত্তরপ্রদেশের কানপুরে নিয়ে যাওয়ার সময় প্রথমে গাড়ি দুর্ঘটনা ও তারপর পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর

গুলির শব্দ শোনার পরেই পুলিশ আমাদের চলে যেতে বলল, দাবি এনকাউন্টারের সময় থাকা পথচারীদের

শেষ আপডেট: 10 July 2020 05:48

দ্য ওয়াল ব্যুরো: গতকাল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেফতার হয় কানপুরের ত্রাস গ্যাংস্টার বিকাশ দুবে। শুক্রবার উজ্জয়িনী থেকে তাকে উত্তরপ্রদেশের কানপুরে নিয়ে যাওয়ার সময় প্রথমে গাড়ি দুর্ঘটনা ও তারপর পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর সময় এনকাউন্টারে বিকাশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর এই এনকাউন্টারের সময় সেখানে থাকা পথচারীদের বয়ান অনুযায়ী, গুলির শব্দ শোনার পরেই তাঁদের সেখান থেকে চলে যেতে বলে পুলিশ। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে আশিস পাসোয়ান নামের এক ব্যক্তি জানান, “আমরা গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম। আমরা যখন দেখতে যাই কী হচ্ছে, আমাদের পুলিশ সেখান থেকে চলে যেতে বলে। তাই আমরা বাড়ির পথ ধরি।” এনকাউন্টারের পরে কোনও অ্যাম্বুলেন্স সেখানে এসেছে কিনা জিজ্ঞাসা করায় এক পথচারী জানান, “সবাই হাসপাতালে গিয়েছে।” আর এক পথচারী বলেন, “নিজেদের গাড়িতেই সবাইকে নিয়ে যাওয়া হয়েছে।” পুলিশ সূত্রে খবর, এদিন উজ্জয়িনী থেকে বিকাশকে কানপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনটি গাড়ির কনভয়ের মধ্যে যে গাড়িতে বিকাশ ছিল সেটিই আজ সকালে কানপুরের কাছে হাইওয়ের উপর উল্টে যায়। আচমকা গাড়ি উল্টে যাওয়ায় আহত হন বিকাশ এবং এক পুলিশকর্মী। তবে চোট সামান্যই ছিল। পুলিশের দাবি, পরিস্থিতি সামাল দেওয়ার আগেই আহত পুলিশকর্মীর বন্দুক ছিনিয়ে নেয় বিকাশ। তারপর তাকে আত্মসমর্পণ করতে বলা হলেও হার মানতে চায়নি বিকাশ দুবে। উল্টে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায়। পুলিশের দাবি, আত্মরক্ষার্থে খানিকটা বাধ্য হয়েই গুলি চালাতে হয় তাদের। তাতেই গুলি লাগে বিকাশের। গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিকাশ দুবেকে। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে পুলিশ। বিকাশের মৃত্যুর পরেও অবশ্য রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ইচ্ছে করেই এই এনকাউন্টার ঘটানো হয়েছে। পুরোটাই সাজানো। গতকালই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, এতদিন কোথায় লুকিয়ে ছিল বিকাশ। অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। তাঁর দাবি, গাড়ি দুর্ঘটনা হয়নি। পুরো এনকাউন্টারের ঘটনা পরিকল্পিত। বিরোধীদের অভিযোগ, শাসকদলের অনেক নেতা-মন্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিল বিকাশের। সেসব ধামাচাপা দিতেই এই এনকাউন্টার সাজানো হয়েছে। সম্প্রতি এক সংবাদমাধ্যম এও দাবি করেছে, গত ছ’দিনে তিনবার নাকি পুলিশে ফোন করে আত্মসমর্পন করতে চেয়েছিল বিকাশ দুবে। কিন্তু তা করতে দেওয়া হয়নি। আর তাই নাকি মহাকাল মন্দিরে অত সহজে নিজেকে ধরা দিয়েছে সে। তবে কি মহাকাল মন্দিরেও এনকাউন্টারের মনোভাব নিয়েই গিয়েছিল পুলিশ। গ্যাংস্টারের মৃত্যুর পর এখনও উঠছে অনেক প্রশ্ন, যার উত্তর অজানা।

```