Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

করোনা থেকে দূরে থাকুন, সাত নির্দেশিকা কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। হুহু করে ছড়াচ্ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে সর্দি, কাশি, জ্বরের মতো উপসর্গ দেখা গেলে ঘরে কী করবেন সেই সংক্রান্ত সাতদফা নির্দেশিক

করোনা থেকে দূরে থাকুন, সাত নির্দেশিকা কেন্দ্রের

শেষ আপডেট: 12 March 2020 14:37

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩। হুহু করে ছড়াচ্ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে সর্দি, কাশি, জ্বরের মতো উপসর্গ দেখা গেলে ঘরে কী করবেন সেই সংক্রান্ত সাতদফা নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এক নজরে দেখে নিন স্বাস্থ্যমন্ত্রক তাদের নির্দেশিকায় কী বলেছে— ১. যাঁর মধ্যে এই উপসর্গ দেখা দিচ্ছে তাঁকে থাকতে হবে আলাদা একটি ঘরে। যেখানে পর্যাপ্ত আলো বাতাস খেলে। সেই ঘরে থাকতে হবে আলাদা শৌচাগার। যা অন্য কেউ ব্যবহার করবেন না। ২. যদি ওই ঘরে পরিবারের অন্য কোনও সদস্য থাকেনও তাহলে উপসর্গ দেখা দেওয়া ব্যক্তির থেকে সেই সদস্যকে থাকতে হবে অন্তত কয়েক মিটার দূরে। কোনও ভাবেই গা ঘেঁষাঘেঁষি করে থাকা যাবে না। ৩. যে ব্যক্তি কোয়ারেন্টাইনে থাকবেন তিনি যেন কোনও ভাবেই বয়স্ক, শিশু বা গর্ভবতী মহিলার কাছাকাছি না যান। ৪. ওই ব্যক্তির গতিবিধি বাড়ির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। কোনও ভাবেই তিনি যেন সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ না দেন। সেখানে অনেক মানুষ থাকলে প্রকোপ ছড়ানোর সম্ভাবনাও প্রবল। ৫. যাঁর এই উপসর্গ দেখা যাবে, তিনি যেন কোনওভাবেই বাড়ির অন্য সদস্যদের থালা, কাপ ইত্যদি না ব্যবহার করেন। ৬. সারাক্ষণ মাস্ক পরে থাকতে হবে। প্রতি ছ’ঘণ্টা থেকে আটঘণ্টা অন্তর পাল্টাতে হবে মাস্ক। ৭. যে ঘরে থাকবেন সেখানে যদি অন্য কেউ পরিষ্কারের জন্য যান, তাহলে তাঁকে অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে যেতে হবে।

```