Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ থেকে রাজ্যের মধ্যে বাস পরিষেবা চালু করল হরিয়ানা

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের তৃতীয় পর্যায় প্রায় শেষের মুখে। চতুর্থ পর্যায়ের জন্য লকডাউন বাড়ানো হলেও তা কতদিনের জন্য বাড়ানো হবে, বা কী কী ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। তারমধ্যেই প্রথম রাজ্য হিসেবে বাস পরিষেবা চালু করল হরিয়ানা। শুক

আজ থেকে রাজ্যের মধ্যে বাস পরিষেবা চালু করল হরিয়ানা

শেষ আপডেট: 16 May 2020 10:04

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের তৃতীয় পর্যায় প্রায় শেষের মুখে। চতুর্থ পর্যায়ের জন্য লকডাউন বাড়ানো হলেও তা কতদিনের জন্য বাড়ানো হবে, বা কী কী ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। তারমধ্যেই প্রথম রাজ্য হিসেবে বাস পরিষেবা চালু করল হরিয়ানা। শুক্রবার এই ঘোষণা করা হয় হরিয়ানা সরকারের তরফে। রাজ্যের ভিতরে বিভিন্ন জেলার মধ্যে চলবে এই বাস। হরিয়ানার পুলিশ প্রধান মনোজ যাদব জানিয়েছেন, “আমরা অন্যান্য রাজ্যে অনেক মানুষকে পাঠাচ্ছি। গত এক সপ্তাহে আমরা এক লক্ষের বেশি পরিযায়ী শ্রমিককে পাঠিয়েছি। এর মধ্যেই আমরা খবর পেয়েছি আমাদের রাজ্যেই বিভিন্ন জেলায় অনেকে আটকে রয়েছেন। তাঁরা কোনওভাবেই বাড়ি ফিরতে পারছেন না। তাই আমরা ঠিক করেছি রাজ্যের মধ্যে বাস পরিষেবা চালু হবে।” জানানো হয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট স্টপেজেই বাস থামবে। যে কোনও জায়গায় বাস থামানো যাবে না। অনলাইনে টিকিট বুক করতে হবে। প্রথমে ২৯টি রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা সরকার। কিন্তু ন’টি রুটে টিকিট বিক্রি না হওয়ায় ওই রুটগুলিতে বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ২৩ মার্চ থেকেই হরিয়ানায় বাস পরিষেবা বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তারপর এতদিন পরে তা ফের চালু করা হল।

আরও পড়ুন উত্তরপ্রদেশের দুর্ঘটনায় মৃত পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা রাজ্যের

শনিবার থেকেই শুরু হয়েছে এই বাস পরিষেবা। প্রথম দিন আটটি ডিপো থেকে ১৯৬ জন যাত্রীকে নিয়ে বিভিন্ন রুটে বাস চলেছে। এখনও পর্যন্ত টিকিট বিক্রি করে ৪২৫৮০ টাকা আয় হয়েছে সরকারের। জানা গিয়েছে, শুধুমাত্র নন-এসি বাস চলাচল শুরু হয়েছে। বাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। ৫২ আসনের বাসে ৩০ জন যাত্রীর বেশি নেওয়া হচ্ছে না। হরিয়ানাতে বেশ কিছু কারখানাকেও কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই রাজ্যে ৩৫ হাজারের বেশি কারখানা রয়েছে। ইতিমধ্যেই অনেক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। পড়শি রাজ্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও পরিবহণ শুরু করার জন্য কেন্দ্রের কাছে অনুমতি চেয়েছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে তিনি জানিয়েছেন, শহরের শপিং মলগুলি খোলার অনুমতি দেওয়া হোক। শুধুমাত্র ৩৩ শতাংশ দোকান খোলা হবে মলের মধ্যে। মেট্রো পরিষেবা চালু করারও আবেদন জানিয়েছেন তিনি।

```