Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রাফিক আইন ভাঙলে মোটা ফাইন, রাস্তার গর্তে যে প্রাণ যায় যায়, তার বেলা? টুইটে প্রশ্ন তুললেন হর্ষ গোয়েঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক আইন ভাঙলে এখন ঘোর বিপদ। মোটা অঙ্কের টাকা গলে যাবে পকেট থেকে। নতুন মোটর ভেহিকেলস অ্যাক্ট কার্যকর হয়েছে গত ১ সেপ্টেম্বর থেকে। দেশজুড়ে চলছে ধরপাকড়। কিন্তু সে না হয় হল, শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা খানাখন্দ ভরা রাস্তায় টোটো উ

ট্রাফিক আইন ভাঙলে মোটা ফাইন, রাস্তার গর্তে যে প্রাণ যায় যায়, তার বেলা? টুইটে প্রশ্ন তুললেন হর্ষ গোয়েঙ্কা

শেষ আপডেট: 10 September 2019 09:34

দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক আইন ভাঙলে এখন ঘোর বিপদ। মোটা অঙ্কের টাকা গলে যাবে পকেট থেকে। নতুন মোটর ভেহিকেলস অ্যাক্ট কার্যকর হয়েছে গত ১ সেপ্টেম্বর থেকে। দেশজুড়ে চলছে ধরপাকড়। কিন্তু সে না হয় হল, শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা খানাখন্দ ভরা রাস্তায় টোটো উল্টে যাওয়ার ভিডিয়ো টুইট করে প্রশ্ন তুললেন, এর জন্য কার জরিমানা হবে? https://twitter.com/hvgoenka/status/1171310905717428224 যে ভিডিয়োটি টুইট করেছেন এই শিল্পপতি, তাতে দেখা যাচ্ছে একটি রাস্তার মাঝখানে বিরাট গর্ত। পাশ দিয়ে যেতে গিয়ে  যাত্রীভরা টোটোটি চিৎপটাং। আশেপাশের লোকজন ছুটে এসে সোজা করে টোটোটিকে। তারপর যাত্রীদের বার করা হয়। তাঁর প্রশ্ন, রাস্তার এমন অবস্থার জন্য এই যে ঘটনাটা ঘটল, এর জন্য কার জরিমানা হবে? কোথাও অটোচালকের ফাইন যাচ্ছে ৪৭ হাজার ৫০০ টাকা, কোথাও ট্রাক চালকের পকেট থেকে গিয়েছে ৫৯ হাজার। ট্রাফিক আইন কতটা কড়া, তা বোঝাতে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি বলেছেন, তাঁকেও ফাইন দিতে হয়েছে। সেই চালান গিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছেও। বোঝাতে চেয়েছেন, আইন এতটাই কড়া যে, ছাড় নেই মোদী মন্ত্রিসভার সদস্যেরও। কিন্তু গোয়েঙ্কার টুইট দেখে সকলেই বলছেন, এটা সাধারণ মানুষের মনের কথা। সেটাকেই তুলে ধরেছেন এই শিল্পপতি। তাঁদের বক্তব্য, হেলমেট না পরে মোটর সাইকেল চালালে যেমন দুর্ঘটনার সম্ভাবনা প্রবল, ঠিক তেমনই রাস্তার এমন হালের জন্য আকছার দুর্ঘটনা ঘটে। গোয়েঙ্কার টুইটে যে রাস্তা দেখা গিয়েছে, তা কোন রাজ্য বা কোন শহর তা স্পষ্ট নয়। তবে সারা দেশেই শহরে-মফস্বলে, গ্রামে-গঞ্জে এমন রাস্তা বহু রয়েছে। অনেকের মতে, এই শিল্পপতি আসলে বোঝাতে চেয়েছেন, শুধু ট্রাফিক আইনে কড়াকড়ি করলেই হবে না। দুর্ঘটনা রুখতে রাস্তার হাল ফেরানোটাও জরুরি। আমজনতার অভিযোগ, দুটি কারণে রাস্তার এই করুণ দশা হয়। বৃষ্টি-বর্ষা বেশি হওয়াটা যেমন একটা প্রাকৃতিক কারণ, তেমনই সরকারি কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন থেকেই যায়। রাজ্য ভেদে, সরকার ভেদে ঠিকেদারের কাজে অনেক ক্ষেত্রেই যে গুরুতর ত্রুটি থেকে যায়, বিবিধ কারণে যে টাকা সরকার খরচ করে সেই অনুযায়ী কাজ হয় না। এবং কাজের সেই ত্রুটির জন্যই একটি বর্ষা গেল কী গেল না রাস্তা ভেঙেচুরে এই রকম বিপজ্জনক গর্ত তৈরি হয়।

```