Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা থেকে সেরে ওঠা তবলিঘি জামাতের বিদেশি সদস্যদের তুলে দিতে হবে পুলিশের হাতে, নির্দেশ দিল্লি প্রশাসনের  

দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে জমায়েতের পরে তবলিঘি জামাতের ৫৬৭ জন বিদেশি সদস্যকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। এই কোয়ারেন্টাইনে থাকা সদস্যরা সুস্থ হয়ে উঠলেই তাদের দিল্লি পুলিশের হাতে তুলে দিতে হবে বলেই নির্দে

করোনা থেকে সেরে ওঠা তবলিঘি জামাতের বিদেশি সদস্যদের তুলে দিতে হবে পুলিশের হাতে, নির্দেশ দিল্লি প্রশাসনের  

শেষ আপডেট: 10 May 2020 03:03

দ্য ওয়াল ব্যুরো: মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে জমায়েতের পরে তবলিঘি জামাতের ৫৬৭ জন বিদেশি সদস্যকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। এই কোয়ারেন্টাইনে থাকা সদস্যরা সুস্থ হয়ে উঠলেই তাদের দিল্লি পুলিশের হাতে তুলে দিতে হবে বলেই নির্দেশ দেওয়া হল প্রশাসনের তরফে। শনিবার দিল্লির ডিভিশনাল কমিশনার একটি নির্দেশিকায় জানিয়েছেন, “দিল্লিতে থাকা তবলিঘি জামাতের ৫৬৭ জন বিদেশি সদস্য রয়েছে। তাদের মধ্যে অনেকের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরেও তারা কোয়ারেন্টাইন সেন্টারেই আছে। তাদের দিল্লি পুলিশের হাতে তুলে দিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী এই পদক্ষেপ নিতে হবে।” কমিশনার আরও জানিয়েছেন, “দিল্লিতে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে মোট ২৪৪৬ জন ভারতীয় জামাত সদস্য আছে। তাদের মধ্যে যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু তাদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখতে হবে। তাদেরকে বাড়ি পাঠাতে হবে। নিশ্চিত করতে হবে, বাড়ি ছাড়া যেন অন্য কোথাও তারা না যায়। সামাজিক দূরত্ব ও অন্যান্য নিয়মও মেনে চলতে হবে।” এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, “এই জামাত সদস্যদের মধ্যে যাদের বাড়ি দিল্লিতে তাদের বাড়ি যাওয়ার জন্য পাস ইস্যু করা হবে। অন্য কোথাও যেন তারা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।” ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত নিজামুদ্দিনে হওয়া এই জমায়েতে গোটা বিশ্ব থেকে জামাত সদস্যরা এসেছিল। এই জমায়েতের পরেই ভারতে কোভিড ১৯ সংক্রমণ এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। দিল্লি থেকে শুরু করে ভারতের একাধিক রাজ্যে যাওয়া এই জামাত সদস্যদের থেকেই সংক্রমণ বেশি মাত্রায় ছড়াতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে।

আরও পড়ুন মহামারীর ফলে চাঙ্গা হয়েছে অর্থনীতি, সাক্ষ্য রয়েছে ইতিহাসের পাতায়, বলছেন অস্ট্রেলিয়ার পুরাতত্ত্ববিদ

গত সপ্তাহে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র সিং জানিয়েছেন, ৪০০০-এর বেশি জামাত সদস্যের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হয়েছে। তাদের শরীরে ভাইরাসের কোনও উপসর্গ নেই। তারা বাড়ি যেতে পারে। তবে তাদের মধ্যে যাদের নাম দিল্লি পুলিশের তদন্তের তালিকায় রয়েছে তাদের বিরুদ্ধে দিল্লি পুলিশ ব্যবস্থা নিতে পারে বলেই জানিয়েছেন তিনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই জমায়েতে অংশ নেওয়া অনেক বিদেশি সদস্যকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যকেও নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

```