Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

২০০ লিটার তেলে জ্বলবে একটি প্রদীপ, টানা পাঁচ দিন, রেকর্ডের পথে গুয়াহাটি

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড গড়তে চলেছে অসমের রাজধানী গুয়াহাটি। একটি সিমেন্ট প্রস্তুকারক সংস্থা শনিবার সন্ধেবেলা জ্বালাতে চলেছে দৈত্যাকার প্রদীপ। গুয়াহাটির দিঘোলি পুখুরিতে জ্বালানো হবে এই প্রদীপটি। সংস্থার তরফে দাবি করা হয়েছে, আগামী ৩১ অক্টোবর প

২০০ লিটার তেলে জ্বলবে একটি প্রদীপ, টানা পাঁচ দিন, রেকর্ডের পথে গুয়াহাটি

শেষ আপডেট: 26 October 2019 11:41

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড গড়তে চলেছে অসমের রাজধানী গুয়াহাটি। একটি সিমেন্ট প্রস্তুকারক সংস্থা শনিবার সন্ধেবেলা জ্বালাতে চলেছে দৈত্যাকার প্রদীপ। গুয়াহাটির দিঘোলি পুখুরিতে জ্বালানো হবে এই প্রদীপটি। সংস্থার তরফে দাবি করা হয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রদীপটি নিভবে না। লিম্বা বুক অফ রেকর্ডে নাম তোলার জন্যই এমন প্রদীপ জ্বালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার এক কর্ণধার। দৈর্ঘ্যে ৮ফুট আর উচ্চতায় দু’ফুট এই প্রদীপটিতে ঢালতে হবে ২০০লিটার তেল। এর আগে সবচেয়ে বড় প্রদীপ জ্বালানোর রেকর্ড করেছে গোরক্ষপুরের সুরজকুণ্ড ধাম সমিতি এবং লক্ষ্মী পুজো নবযুবক কমিটি। সেই প্রদীপের ওজন ছিল ১৫০ কেজি। ১৩০ সেন্টিমিটার দীর্ঘ এবং ৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট প্রদীপে ধরেছিল ১০১ লিটার তেল। সেটি বানাতে খরচ হয়েছিল আট হাজার টাকা। ২৫ জন মিলে ৪৫ দিন ধরে সেই প্রদীপ তৈরি করেছিলেন। যা উৎসর্গ করা হয়েছিল ভারতীয় সেনাকে। ২০১৬ সালের ৩১ অক্টোবর সবচেয়ে বড় প্রদীপের তকমা পেয়েছিল সেটি। সারা দেশই আলোর উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এর মধ্যেই গুয়াহাটিতে হতে চলেছে রেকর্ড। শুধু প্রদীপ জ্বালানো নয়, এই দীপাবলিতে প্লাস্টিক বর্জনের ব্যাপারেও বিশেষ প্রচার চালানো হবে বলে জানিয়েছেন উদ্যক্তারা।
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা…

```