Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিয়েবাড়ির আবর্জনা পরিষ্কারের খরচ ৫৪ হাজার টাকা!

দ্য ওয়াল ব্যুরো: ২০০ কোটির বিয়েতে এত আবর্জনা ছড়িয়েছিলেন যে শেষ পর্যন্ত আবর্জনা পরিষ্কারের জন্য ৫৪ হাজার টাকা ইউজার চার্জ দিতে হলো এনআরআই গুপ্তা পরিবারকে। দক্ষিণ-আফ্রিকা নিবাসী গুপ্তা পরিবারের ছেলের বিয়ে ছিল উত্তরাখণ্ডের আউলিতে। বাড়ির দুই ছ

বিয়েবাড়ির আবর্জনা পরিষ্কারের খরচ ৫৪ হাজার টাকা!

শেষ আপডেট: 25 June 2019 08:20

দ্য ওয়াল ব্যুরো: ২০০ কোটির বিয়েতে এত আবর্জনা ছড়িয়েছিলেন যে শেষ পর্যন্ত আবর্জনা পরিষ্কারের জন্য ৫৪ হাজার টাকা ইউজার চার্জ দিতে হলো এনআরআই গুপ্তা পরিবারকে। দক্ষিণ-আফ্রিকা নিবাসী গুপ্তা পরিবারের ছেলের বিয়ে ছিল উত্তরাখণ্ডের আউলিতে। বাড়ির দুই ছেলের ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য উত্তরাখণ্ডকেই বেছে নিয়েছিলেন তাঁরা। বিয়ের বাজেট ছিল ২০০ কোটি টাকা। কিন্তু বিলাসবহুল বিয়ের রাজকীয় আয়োজনের পাশাপাশি গোটা আউলিকে নোংরা করে দিয়ে গিয়েছিলেন মাত্র ক'দিনেই। তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্যেই বেশ চর্চাও হয়েছে। অবশেষে আবর্জনা পরিষ্কারের পুরো খরচ দিতে রাজি হয়েছেন ওই পরিবার। আউলি পুরসভার সভাপতি শৈলেন্দ্র পানওয়ার জানিয়েছেন, "ইতিমধ্যেই গুপ্তা পরিবার ৫৪ হাজার টাকা জমা দিয়েছেন। এখনও পর্যন্ত ১৫০ কুইন্ট্যাল আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়েছে। পুরো নোংরা পরিষ্কার করে হলে সেটার মোট খরচ,  লেবারদের পারিশ্রমিক এবং বাকি সব খরচ সমেত বিল ওই পরিবারকে পাঠিয়ে দেওয়া হবে।" ২০ সদস্যের একটি টিমকে আবর্জনা পরিষ্কারের কাজে লাগানো হয়েছে। উত্তরাখণ্ডের হাই কোর্ট নির্দেশ দিয়েছে ৭ জুলাইয়ের মধ্যে একটি রিপোর্ট জমা দিতে হবে। আউলির প্রশাসন এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আদালত নির্দেশ দিয়েছে এই আবর্জনা জমার ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তার ভিত্তিতে একটি রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী শুনানি হবে ৮ জুলাই। এর আগে অবশ্য বিয়ের প্রস্তুতি চলাকালীনই পরিবেশের ক্ষয়ক্ষতি হতে পারে বলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। গুপ্তা পরিবারের দু’টি বিলাসবহুল বিয়ের আয়োজন করা হয়েছিল আউলিতে। অজয় গুপ্তা নামে এক ব্যক্তির ছেলে সূর্যকান্তর বিয়ের অনুষ্ঠান ছিল ১৮ থেকে ২০ জুন পর্যন্ত। পাশাপাশি অতুল গুপ্তা নামে আর এক ব্যক্তির ছেলে শশাঙ্কের বিয়ের অনুষ্ঠান ছিল ২০ থেকে ২২ জুন। কিন্তু বিয়ে শেষ হওয়ার পরেই গভীর সমস্যায় পড়েছে আউলির পুরসভা। ২০০ কোটির হেভিওয়েট বাজেটের বিয়ের পর বিয়েবাড়ির আবর্জনা পরিষ্কার করতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা হয়েছিল পুরকর্মীদের। সব মিলিয়ে আয়োজন ছিল জমজমাট। কিন্তু এই সবের মাঝেই উঁকি দিয়েছিল আশঙ্কার মেঘ। প্রশাসন আগেই আন্দাজ করেছিলেন এত আয়োজনের সমারোহে হয়তো অপরিষ্কার হয়ে যাবে আউলি। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। বিপুল পরিমাণ বর্জ্য পদার্থ জমা হয়েছে গোটা আউলি জুড়ে।

```