Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোখরো হাতে গরবা নাচ গুজরাতে, ভিডিও ভাইরাল হতেই নাবালিকা-সহ গ্রেফতার ৫

দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রি উপলক্ষে গরবা নাচে মজে রয়েছে গুজরাত। বিভিন্ন জায়গায় চলছে অনুষ্ঠান। এমনই এক অনুষ্ঠানে হাতে বিষধর গোখরো সাপ নিয়ে নাচলেন একদল মহিলা। শুধু তাই নয়। হাতে গোখরো নিয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি-ভিডিও তুলেছেন ওই নৃত্যশিল্পীরা। নেট

গোখরো হাতে গরবা নাচ গুজরাতে, ভিডিও ভাইরাল হতেই নাবালিকা-সহ গ্রেফতার ৫

শেষ আপডেট: 13 October 2019 09:33

দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রি উপলক্ষে গরবা নাচে মজে রয়েছে গুজরাত। বিভিন্ন জায়গায় চলছে অনুষ্ঠান। এমনই এক অনুষ্ঠানে হাতে বিষধর গোখরো সাপ নিয়ে নাচলেন একদল মহিলা। শুধু তাই নয়। হাতে গোখরো নিয়ে বিভিন্ন পোজ দিয়ে ছবি-ভিডিও তুলেছেন ওই নৃত্যশিল্পীরা। নেট দুনিয়ায় ভিডিও দেখে শিউরে উঠেছেন সকলেই। বন্যপ্রাণ নিয়ে কী ভাবে এ ধরনের ভিডিও বানালেন ওই নৃত্যশিল্পীরা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। https://www.youtube.com/watch?v=Gc9CFBE9i9M ভিডিও সৌজন্যে ইউটিউব  সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ভিডিও। বন্যপ্রাণীকে নিয়ে এ ভাবে নাচ করা এবং ভিডিও বানানোর অপরাধে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন তিন মহিলা এবং এক নাবালিকাও। এই কিশোরীর বয়স মাত্র ১২ বছর। গুজরাতের জুনাগড় জেলার শিল গ্রামে ঘটেছে এই ভয়ঙ্কর কাণ্ড। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নাচের জন্য সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুই মহিলা। সঙ্গে রয়েছে এক নাবালিকাও। একজন মহিলা এবং ওই নাবালিকার হাতে ধরা রয়েছে দু’টি গোখরো। আর এক মহিলার এক হাতে রয়েছে তরোয়াল, অন্য হাতে ধরা বিশাল গোখরোর লেজ। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে গোখরোটি। বারবার মঞ্চের মধ্যে মাথা ঘষে পালানোর চেষ্টা করছে সাপটি। তবে সেদিকে নজর নেই ওই মহিলার। বরং গানের তালে আপনমনে নাচতেই ব্যস্ত তিনি। জুনাগড়ের ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট সুনীল বেরওয়াল জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। গরবা নাচের এই অনুষ্ঠানে আয়োজনকারী এবং সাপ সরবরাহকারীদেরও ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be/

```