Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আবহে গুজরাতে বন্ধ গরবা, কাটছাঁট নবরাত্রি উৎসবেও

দ্য ওয়াল ব্যুরোঃ করোনার প্রভাব পড়েছে সব অনুষ্ঠানে। মহারাষ্ট্রের গণপতি উৎসব থেকে শুরু করে ইদ, সবকিছুই এবার করতে হয়েছে অনেক কম আড়ম্বরে। মানতে হয়েছে একাধিক নিয়ম। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।

করোনা আবহে গুজরাতে বন্ধ গরবা, কাটছাঁট নবরাত্রি উৎসবেও

শেষ আপডেট: 10 October 2020 05:12

দ্য ওয়াল ব্যুরোঃ করোনার প্রভাব পড়েছে সব অনুষ্ঠানে। মহারাষ্ট্রের গণপতি উৎসব থেকে শুরু করে ইদ, সবকিছুই এবার করতে হয়েছে অনেক কম আড়ম্বরে। মানতে হয়েছে একাধিক নিয়ম। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। এর মধ্যেই এবার গুজরাত সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, নবরাত্রি উপলক্ষ্যে হওয়া গরবা এবছর বন্ধ থাকবে। এমনকি নবরাত্রি উৎসবেও অনেক কাটছাঁট করা হয়েছে বলে জানানো হয়েছে। গুজরাত সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চলতি বছর গুজরাতে কোনও গরবা অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। ছোট-মাঝারি-বড় সব ধরনের অনুষ্ঠানের জন্যই এই নির্দেশ। কারণ গরবার অনুষ্ঠানে অনেক মানুষ অংশ নেন। তাই সেখানে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিজয় রূপাণি সরকারের তরফে আরও জানানো হয়েছে, নবরাত্রি উৎসবে পুজো করা যাবে। কিন্তু সেখানেও অনেক কাটছাঁট করা হয়েছে। যেমন প্রতিমা কেউ স্পর্শ করতে পারবেন না। প্রসাদ বিতরণ করা যাবে না। একসঙ্গে কোথাও বেশি মানুষের জমায়েত করা যাবে না। দর্শনার্থীদের মাস্ক পরে আসতে হবে। এছাড়া পুজো মণ্ডপ যাতে স্যানিটাইজ করা থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে উদ্যোক্তাদের। শুধু নবরাত্রি নয়, দুর্গাপুজো, দশেরাতেও এইসব নিয়ম মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। প্রতি বছর এই নবরাত্রি ও দশেরা উপলক্ষ্য অনেক রকমের আয়োজন করা হয় গোটা গুজরাত জুড়ে। এবছর তাতেও কাটছাঁট হয়েছে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। বলা হয়েছে, কন্টেইনমেন্ট জোনগুলি বাদ দিয়ে এই সব অনুষ্ঠান করা যেতে পারে। কিন্তু আকারে তা ছোট হবে। শুধু তাই নয়, মেনে চলতে হবে কোভিড সংক্রান্ত নিয়ম। যেমন এইসব অনুষ্ঠানে যাতে ২০০ জনের বেশি দর্শক না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠান এক ঘণ্টার মধ্যে শেষ করতে হবে। যেখানে দর্শকরা বসবেন, সেখানেও ছয় ফুটের সামাজিক দূরত্ব মানতে হবে। যদি কোথাও দাঁড়ানোর ব্যবস্থা থাকে সেখানেও দাঁড়ানোর জায়গা গোল মার্ক করে দিতে হবে। তার মধ্যেই দাঁড়াতে হবে দর্শকদের। সরকারের তরফে আরও জানানো হয়েছে, এইসব অনুষ্ঠানে যেসব দর্শক আসবেন তাঁদের মাস্ক পরা বাধ্যতামূলক। তাছাড়া থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করার পরেই অনুষ্ঠানে ঢোকার অনুমতি দেওয়া হবে সবাইকে। ভিতরে বসার জায়গা থেকে শুরু করে মঞ্চ, সব যেন ভাল করে স্যানিটাইজড করা থাকে। তবে ১০ বছরের ছোট ও ৬৫ বছরের বেশি কাউকে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া চলবে না। অনুষ্ঠান চলাকালীন থুতু ফেলা অপরাধ বলে বিবেচিত হবে বলে জানানো হয়েছে।

```