Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

#Breaking: গোয়া বিজেপিরই, আস্থা ভোটে জয় প্রমোদ সাওয়ান্তের

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় শক্তিপরীক্ষায় উত্তীর্ণ বিজেপি। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকরের মৃত্যুর পর সোমবার গভীর রাত ২টোয় গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রমোদ সাওয়ান্ত। তারপর মঙ্গলবার অনাস্থার প্রস্তাব আনেন গোয়ার কংগ্রেস বিধায়করা। ব

#Breaking: গোয়া বিজেপিরই, আস্থা ভোটে জয় প্রমোদ সাওয়ান্তের

শেষ আপডেট: 20 March 2019 07:53

দ্য ওয়াল ব্যুরো: গোয়ায় শক্তিপরীক্ষায় উত্তীর্ণ বিজেপি। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকরের মৃত্যুর পর সোমবার গভীর রাত ২টোয় গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন প্রমোদ সাওয়ান্ত। তারপর মঙ্গলবার অনাস্থার প্রস্তাব আনেন গোয়ার কংগ্রেস বিধায়করা। বুধবার আস্থাভোটে ৩৬ জন বিধায়কের মধ্যে ২০ জন বিধায়ক সমর্থন জানায় বিজেপিকে। ফলে আপাতত, গোয়ার ক্ষমতা বিজেপির হাতেই থাকল। দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের অসুখে ভুগছিলেন মনোহর পর্রিকর। নাকে নল লাগিয়েই কাজ করছিলেন তিনি। কিন্তু শনিবার রাত থেকে হঠাৎ করেই তাঁর অবস্থার আরও অবনতি হয়। তড়িঘড়ি বিজেপির দু'জন পর্যবেক্ষককে পাঠানো হয় গোয়া। রবিবার রাত সওয়া ১০টা নাগাদ মারা যান পর্রিকর। তারপরেই গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রমোদ সাওয়ান্তের নাম উঠে আসে। গোয়া বিধানসভায় আসন ৪০। কিন্তু কংগ্রেসের দুই বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় তাঁদের বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি’সুজার। ফলে বর্তমানে গোয়ার বিধায়ক সংখ্যা ৩৭। তার মধ্যে কংগ্রেসের বিধায়ক রয়েছেন ১৪ জন। বিজেপির বিধায়ক ১৩ জন। মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি ও গোয়া ফরওয়ার্ড পার্টির ৩জন করে বিধায়কের সমর্থন রয়েছে বিজেপিকে। বিজেপিকে সমর্থন করেছেন ৩ নির্দল বিধায়ক ও এনসিপি’এ এক বিধায়কও। এভাবেই সরকার গড়েছে বিজেপি। যেহেতু বিজেপি বিধায়কের থেকে কংগ্রেস বিধায়কের সংখ্যা গোয়া বিধানসভায় বেশি, তাই বারবার সরকার ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। মনোহর পর্রিকর বেঁচে থাকার সময়েই বারবার রাজ্যপাল মৃদুলা সিন্‌হার কাছে চিঠি পাঠিয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে, পরিকর সুস্থ আছেন। তাই সরকার ভাঙার প্রশ্নই ওঠে না। কিন্তু পরিকরের মৃত্যুর পর অনাস্থা নিয়ে আসে কংগ্রেস। বুধবার হওয়া আস্থাভোটে জিতল বিজেপিই।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-controversy-after-congress-mla-asks-woman-sarpanch-to-sit-on-floor/

```