Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কুস্তিগীরের পর টিকটক সেলিব্রিটি, হরিয়ানায় বিজেপি প্রার্থী সোনালি ফোগাট

দ্য ওয়াল ব্যুরো : হরিয়ানায় বিধানসভা ভোটের সূচি ঘোষণার পরেই প্রথম পর্যায়ের প্রার্থী তালিকায় কুস্তিগীর ববিতা ফোগাট ও যোগেশ্বর দত্তকে প্রার্থী করেছিল বিজেপি। এ বার টিকটক সেলিব্রিটি তথা অভিনেত্রী সোনালি ফোগাটকে টিকিট দিল তারা। হরিয়ানার জাঠ অধ্য

কুস্তিগীরের পর টিকটক সেলিব্রিটি, হরিয়ানায় বিজেপি প্রার্থী সোনালি ফোগাট

শেষ আপডেট: 4 October 2019 04:11

দ্য ওয়াল ব্যুরো : হরিয়ানায় বিধানসভা ভোটের সূচি ঘোষণার পরেই প্রথম পর্যায়ের প্রার্থী তালিকায় কুস্তিগীর ববিতা ফোগাট ও যোগেশ্বর দত্তকে প্রার্থী করেছিল বিজেপি। এ বার টিকটক সেলিব্রিটি তথা অভিনেত্রী সোনালি ফোগাটকে টিকিট দিল তারা। হরিয়ানার জাঠ অধ্যুষিত আদমপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সোনালিকে। এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী তিনবারের মুখ্যমন্ত্রী ভজন লালের ছেলে তথা বর্তমান বিধায়ক কুলদীপ বিষ্ণোই। টিকটকে এক লাখের উপর ফলোয়ার রয়েছে সোনালির। প্রায় প্রতিদিনই নতুন নতুন ভিডিও শেয়ার করেন তিনি। বেশিরভাগ ভিডিওতেই বলিউডের বিখ্যাত গানের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাঁকে। সেইসব ভিডিও খুব জনপ্রিয়। সোনালির এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে বিজেপি। তাই তাঁকে হেভিওয়েট কংগ্রেস নেতার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে। হরিয়ানা-রাজস্থান সীমান্তে অবস্থিত এই আদমপুর কেন্দ্রে বিষ্ণোই পরিবারেরই আধিপত্য। ১৯৬৯ সাল থেকে এই কেন্দ্রে আটবার জিতেছেন ভজন লাল। তাঁর স্ত্রী জাসমা দেবী ও ছেলে কুলদীপ বিষ্ণোইও এই কেন্দ্র থেকে জিতেছেন। তবে শেষবার এই কেন্দ্র থেকে ১৯৯৮ সালে দাঁড়িয়েছিলেন কুলদীপ। তারপর অন্য কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিধায়ক হন তিনি। বিজেপি সূত্রে খবর, আদমপুরের মানুষদের কাছে তুলে ধরা হবে, কীভাবে এই কেন্দ্রের মানুষকে ভুলে অন্য কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন কুলদীপ। অন্যদিকে সোনালি তরুণ প্রজন্মের কাছে আইকন। এই কেন্দ্রে তরুণ প্রজন্মের ভোটারের সংখ্যা বেশি। তাই সুবিধা নেওয়ার জন্য সোনালির সেলিব্রিটি ইমেজকে ব্যবহার করা হবে। বিজেপি আশা করছে, রাজনীতিতে নতুন হলেও এই কেন্দ্রে পোড়খাওয়া কংগ্রেস বিধায়ককে ভালই টক্কর দেবেন সোনালি।    

```