Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'অষ্টমী কঞ্জক'এ মেয়েদের পা ধুইয়ে আশীর্বাদ নিচ্ছেন গম্ভীর, প্রশংসা নেট দুনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: নিজের খেলার জীবন থেকেই বিভিন্ন কারণে শিরোনামে থেকেছেন গৌতম গম্ভীর। খেলা ছেড়ে সাংসদ হওয়ার পরেও এই ট্র্যাডিশন বদলায়নি। সম্প্রতি 'অষ্টমী কঞ্জক' উপলক্ষ্যে নিজের দুই মেয়ের পা ধুইয়ে দিলেন গম্ভীর। অবশ্য তারপর মজা করে সেই কাজের বিল

'অষ্টমী কঞ্জক'এ মেয়েদের পা ধুইয়ে আশীর্বাদ নিচ্ছেন গম্ভীর, প্রশংসা নেট দুনিয়ায়

শেষ আপডেট: 8 October 2019 09:23

দ্য ওয়াল ব্যুরো: নিজের খেলার জীবন থেকেই বিভিন্ন কারণে শিরোনামে থেকেছেন গৌতম গম্ভীর। খেলা ছেড়ে সাংসদ হওয়ার পরেও এই ট্র্যাডিশন বদলায়নি। সম্প্রতি 'অষ্টমী কঞ্জক' উপলক্ষ্যে নিজের দুই মেয়ের পা ধুইয়ে দিলেন গম্ভীর। অবশ্য তারপর মজা করে সেই কাজের বিল কাকে পাঠাবেন সেই প্রশ্নও স্ত্রীকে করলেন গম্ভীর। বাংলায় দুর্গাপুজো হলেও দেশজুড়ে পালন করা হয় দশেরা। মঙ্গলবার দশেরার আনন্দে মেতেছে গোটা দেশ। তার আগে রবিবার ছিল 'অষ্টমী কঞ্জক'। এই রীতিতে দেবীপক্ষে মেয়েদের পা ধুইয়ে দিতে হয়। সেই রীতিই পালন করেছেন গম্ভীর। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে তিনি প্রকাশ করেছেন একটি ছবি। তাতে দেখা যাচ্ছে, তাঁর দুই মেয়ে বসে রয়েছে। তাদের পা ধুইয়ে দিচ্ছেন গম্ভীর। ছবির ক্যাপশনে তিন লিখেছেন, "দুই মেয়ের বাবা হিসেবে আমি পেডিকিওর করা শিখে গিয়েছি। তা ছাড়াও অষ্টমী কঞ্জক-এর দিনে তাদের আশীর্বাদ চেয়ে নিচ্ছি। নাতাশা গম্ভীর এই বিলটা কাকে পাঠাবো।" গম্ভীরের এই টুইট করার পর থেকেই সবাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন এই ক্রিকেট তারকাকে। যেভাবে নিজের দুই মেয়েকে নারীশক্তির প্রতীক হিসেবে তাদের পা ধুইয়ে দিয়েছেন তার প্রশংসা করেছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য সবাই যদি নিজেদের মেয়েকে এ ভাবে ভালোবাসে ও সম্মান করে তাহলে মেয়েদের জায়গা এ দেশে ছেলেদের সমান হয়ে যাবে। কোনও মেয়ে নিজেদের ছেলেদের থেকে কম মনে করবে না। প্রত্যেক মেয়ের মা-বাবাকে একটা শিক্ষা দিলেন এই বিজেপি সাংসদ।

```