Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

টানা ২০ দিন বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, রাজধানীতে জ্বালানি তেলের দাম ছাড়াল ৮০ টাকা

দ্য ওয়াল ব্যুরো: নিত্যদিন নতুন রেকর্ড গড়ছে জ্বালানি তেলের দাম। আনলক পর্যায় শুরু হওয়ার পর থেকে বেড়েই চলেছে পেট্রোল, ডিজেলের দাম। টানা ২০ দিন বাড়ল জ্বালানি তেলের দাম। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম ছাড়িয়েছে ৮০ টাকা। দেশের অন্যান্য শহরেও দাম ঊ

টানা ২০ দিন বাড়ল পেট্রোল, ডিজেলের দাম, রাজধানীতে জ্বালানি তেলের দাম ছাড়াল ৮০ টাকা

শেষ আপডেট: 26 June 2020 05:35

দ্য ওয়াল ব্যুরো: নিত্যদিন নতুন রেকর্ড গড়ছে জ্বালানি তেলের দাম। আনলক পর্যায় শুরু হওয়ার পর থেকে বেড়েই চলেছে পেট্রোল, ডিজেলের দাম। টানা ২০ দিন বাড়ল জ্বালানি তেলের দাম। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম ছাড়িয়েছে ৮০ টাকা। দেশের অন্যান্য শহরেও দাম ঊর্ধ্বমুখী। এর ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ১৩ পয়সা। ডিজেলের দাম এই প্রথমবার পেট্রোলকেও ছাড়িয়ে গিয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ৮০ টাকা ১৯ পয়সা। গত ২০ দিনে দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৮ টাকা ৮৭ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১০ টাকা ৮০ পয়সা। একই অবস্থা শহর কলকাতারও। এই শহরে পেট্রোলের দাম লিটার প্রতি দিল্লির থেকেও বেশি। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮১ টাকা ৮২ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৭৫ টাকা ৩৪ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯১ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৭৮ টাকা ৫১ পয়সা। দেশের আর এক মেট্রোপলিটন শহর চেন্নাইয়ে পেট্রোলের দাম প্রতি লিটার ৮৩ টাকা ৩৭ পয়সা। এই শহরে ডিজেলের দাম প্রতি লিটার ৭৭ টাকা ৪৪ পয়সা। প্রতিটি রাজ্যে শুল্ক আলাদা আলাদা হওয়ায় দামের হেরফের হচ্ছে। করোনা সংক্রমণের কারণে ৮২ দিন ধরে বন্ধ ছিল জ্বালানি তেলের মূল্য নির্ধারণ। মার্চ মাসের মাঝামাঝি থেকে তা বন্ধ ছিল। ফের একবার প্রতিদিন এই মূল্য নির্ধারণ শুরু করেছে তেলের কোম্পানিগুলি। আর তারপর থেকেই দাম বাড়ছে। এর আগে ২০১৮ সালের ১৬ অক্টোবর দিল্লিতে ডিজেলের দাম সবথেকে বেড়েছিল। সেদিন ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৭৫ টাকা ৬৯ পয়সা। তাকেও এবার ছাপিয়ে গিয়েছে দাম। অন্যদিকে এর আগে ২০১৮ সালের ৪ অক্টোবর পেট্রোলের দাম সবথেকে বেড়েছিল। সেদিন পেট্রোলের দাম ছিল ৮৪ টাকা প্রতি লিটার। দিল্লিতে অবশ্য জ্বালানি তেলের দাম বৃদ্ধির পিছনে সরকারের হাত রয়েছে। মার্চ মাসে রাজধানীতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে ৩ টাকা করে আবগারি শুল্ক বাড়ায় কেজরিওয়াল সরকার। তারপর করোনা সংক্রমণ ও তার জেরে লকডাউনের পর রাজ্যের রাজস্বকে ফেরানোর জন্য মে মাসে পেট্রোলে প্রতি লিটারে ১০ টাকা ও ডিজেলে প্রতি লিটারে ১৩ টাকা করে আবগারি শুল্ক বাড়ায় দিল্লি সরকার। এই শুল্কের ফলে মে মাসের পর থেকে অতিরিক্ত ২ লক্ষ কোটি টাকার রাজস্ব বাবদ আয় হয়েছে কেজরিওয়াল সরকারের। করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে প্রায় দু’মাস রাস্তাঘাটে গাড়ির যাতায়াত ছিল অনেক কম। ফলে জ্বালানি তেলের দামে খুব একটা প্রভাব পড়েনি। সেইসঙ্গে জ্বালানি তেল থেকে রাজ্যগুলির আয়ও কমে গিয়েছিল। তার সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমে যায়। তাই লকডাউন কিছুটা শিথিল হতেই শুল্ক বাড়াতে শুরু করেছে রাজ্য সরকারগুলি। সেইসঙ্গে দাম বাড়াচ্ছে তেল কোম্পানিও। আর তার ফলেই প্রতিদিন পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

```