Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

লকডাউনে মদের দোকান বন্ধ, হতাশায় আত্মঘাতী কেরলের যুবক

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর দাবি তুলেছিলেন, সন্ধেবেলার পর লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলি খুলতে দেওয়া হোক। নাহলে একঘেয়েমি ঘরবন্দি জীবনে মানুষের মধ্যে হতাশা জাঁকিয়ে বসবে। এর মধ্যেই রবিবার খবর পাওয়া গেল, মদ না পেয়ে আত্মঘ

লকডাউনে মদের দোকান বন্ধ, হতাশায় আত্মঘাতী কেরলের যুবক

শেষ আপডেট: 29 March 2020 11:00

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর দাবি তুলেছিলেন, সন্ধেবেলার পর লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানগুলি খুলতে দেওয়া হোক। নাহলে একঘেয়েমি ঘরবন্দি জীবনে মানুষের মধ্যে হতাশা জাঁকিয়ে বসবে। এর মধ্যেই রবিবার খবর পাওয়া গেল, মদ না পেয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুর জেলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কেসি ভিগিল (২৮)। শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর পরিবারের লোক পুলিশকে জানিয়েছেন, লকডাউনে সমস্ত দোকান বন্ধ থাকায় শুক্রবার মদ পায়নি এই যুবক। সারারাত না ঘুমিয়ে কাটিয়েছে। শনিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন। গত শুক্রবার একই কারণে কেরলে আরও একজন আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সংবাদ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ ব্যাপারে তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করা করবেন। লকডাউনে সবকিছুর সঙ্গে বন্ধ মদের দোকানও। কেরলে কিছু লাইসেন্সপ্রাপ্ত দোকান খোলা থাকা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয় তড়িঘড়ি। মদের দোকানগুলিতে উপচে পড়ছিল ভিড়। মানা হচ্ছিল না সামাজিক দূরত্বও। কিন্তু পরপর দু'টি আত্মহত্যার ঘটনায় প্রশাসনের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। টুইটে ঋষি কাপুর লিখেছিলেন, "আমায় ভুল বুঝবেন না। ডাক্তার, নার্স, পুলিশ--সকলেই কঠোর পরিশ্রম করছেন। বহু মানুষ ঘরবন্দি থেকে একঘেয়ে হয়ে পড়ছেন। হতাশাও কাজ করছে তাঁদের মধ্যে। প্রত্যেককে 'রিল্যাক্স' করার সুযোগ দেওয়া উচিত।" তারপরই সামনে এল মদ না পেয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা।

```