Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কী কাণ্ড প্রাক্তন ক্রিকেটারের! মদ্যপ অবস্থায় পেটালেন প্রতিবেশীদের  

দ্য ওয়াল ব্যুরো: একসময় ভারতীয় দলের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। কিন্তু অনিয়মিত জীবনযাপনের জন্য অনেক তাড়াতাড়িই কেরিয়ার শেষ হয়ে যায় তাঁর। তার মধ্যেই বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন এই বোলার। খেলা ছাড়ার এতদিন পরেও মদ্যপ অবস্থায় প্রতিবেশী ও তাঁ

কী কাণ্ড প্রাক্তন ক্রিকেটারের! মদ্যপ অবস্থায় পেটালেন প্রতিবেশীদের  

শেষ আপডেট: 15 December 2019 12:46

দ্য ওয়াল ব্যুরো: একসময় ভারতীয় দলের অন্যতম সেরা বোলার ছিলেন তিনি। কিন্তু অনিয়মিত জীবনযাপনের জন্য অনেক তাড়াতাড়িই কেরিয়ার শেষ হয়ে যায় তাঁর। তার মধ্যেই বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন এই বোলার। খেলা ছাড়ার এতদিন পরেও মদ্যপ অবস্থায় প্রতিবেশী ও তাঁর নাবালক ছেলেকে মারধর করার অভিযোগ উঠল ভারতের প্রাক্তন পেসার প্রবীণ কুমারের বিরুদ্ধে। প্রবীণের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তাঁর প্রতিবেশী দীপক শর্মা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, দীপক অভিযোগ করেছেন, শনিবার তিনি বাস স্ট্যান্ডে তাঁর ছেলের জন্য অপেক্ষা করছিলেন। দুপুর তিনটে নাগাদ ছেলের স্কুল বাস এসে পৌঁছয়। ঘটনাক্রমে ঠিক তখনই সেখানে গাড়ি নিয়ে আসছিলেন প্রবীণ কুমার। তাঁর গাড়ি আটকে যাওয়ায় তিনি প্রথমে গাড়ি থেকে নেমে বাস ড্রাইভারকে হেনস্থা করেন। তারপরে দীপক ও তাঁর সাত বছরের ছেলেকে মারধর করেন প্রবীণ। দীপকের অভিযোগ, “প্রবীণ কুমার মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি প্রথমে আমাকে মেরে আমার হাতে ফ্র্যাকচার করে দেন। আমার সাত বছরের ছেলেকেও ধাক্কা দেন। ওর পিঠে লেগেছে। কিন্তু প্রবীণ কুমার প্রভাবশালী বলে পুলিশ আমাদের অভিযোগ নিচ্ছে না। বলছে বাইরে মিটিয়ে নিতে। আমাকে খুনের হুমকি দেওয়াও শুরু হয়েছে।” পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং জানিয়েছেন, “দু’তরফেরই অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা দু’জনের অভিযোগই নিয়েছি। সবকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দোষী হলে তিনি শাস্তি পাবেন। অভিযুক্ত মদ্যপ ছিলেন কিনা, তা মেডিক্যাল পরীক্ষা করে দেখা হয়েছে। দীপক ও তাঁর ছেলেরও মেডিক্যাল পরীক্ষা হয়েছে। রিপোর্ট এলেই সবটা বোঝা যাবে।” অবশ্য এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার গণ্ডগোলে জড়িয়েছেন এই প্রাক্তন পেস বোলার। ২০০৮ সালে মীরাটে এক ডাক্তারের সঙ্গে রাস্তাতেই মারামারি শুরু করেছিলেন প্রবীণ কুমার। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অফ স্পেনে এক দর্শকের সঙ্গে গণ্ডগোলে জড়িয়েছিলেন তিনি।

```