Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জেএনইউ ক্যাম্পাসে ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার প্রাক্তন এবিভিপি নেতা

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। এই অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষেদ ( এবিভিপি ) নেতা রাঘবেন্দ্র মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ

জেএনইউ ক্যাম্পাসে ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার প্রাক্তন এবিভিপি নেতা

শেষ আপডেট: 7 February 2020 11:16

দ্য ওয়াল ব্যুরো: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। এই অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষেদ ( এবিভিপি ) নেতা রাঘবেন্দ্র মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত বুধবার ওই ছাত্রীকে নিজের হোস্টেল রুমে ডেকে পাঠান রাঘবেন্দ্র। ছাত্রী যাওয়ার পরেই তাঁর যৌন নির্যাতনের চেষ্টা করেন তিনি। কোনওরকমে রাঘবেন্দ্রর হাত থেকে নিজেকে ছাড়িয়ে চিৎকার করতে থাকেন ওই ছাত্রী। হোস্টেলের ঘরে থাকা অ্যালার্মও বাজিয়ে দেন তিনি। অ্যালার্মের আওয়াজ শুনেই হোস্টেলের নিরাপত্তারক্ষীরা সেখানে ছুটে আসেন। নিরাপত্তারক্ষীদের দেখেই ছুটে পালাতে যান রাঘবেন্দ্র। কিন্তু পালানোর আগেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। রাঘবেন্দ্রকে নিয়ে যাওয়া হয় বসন্তকুঞ্জ থানায়। সেখানে পুলিশ গ্রেফতার করে রাঘবেন্দ্রকে। তাঁর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ঐ ছাত্রী। শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে প্রাক্তন এবিভিপি নেতার বিরুদ্ধে। সূত্রের খবর, রাঘবেন্দ্র আগে এবিভিপির জওয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ইউনিটের নেতা ছিলেন। কিন্তু এরপরে এবিভিপি ছেড়ে দেন তিনি। শেষবার নির্বাচনে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন রাঘবেন্দ্র। যদিও সেই নির্বাচনে হেরে যান রাঘবেন্দ্র। জেএনইউয়ের ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, এবিভিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবসময় গেরুয়া পোশাক পরেই ঘুরে বেড়াতেন রাঘবেন্দ্র। ক্যাম্পাসের মধ্যে অনেকে তো তাঁকে এবিভিপি নেতা হিসেবেই মনে করতেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। এই নিয়ে মাঝেমধ্যেই এবিভিপির সঙ্গে বিরোধ হচ্ছে তাদের। কয়েক দিন আগে ছাত্রীদের হস্টেলে ঢুকে ভাঙচুর চালিয়েছে কিছু দুষ্কৃতী। আহত হয়েছেন ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী ঘোষ। এই নিয়ে এবিভিপির দিকে আঙুল তুলেছিল এসএফআই। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়ের ভিতর। তারমধ্যেই এবার যৌন নির্যাতনের ঘটনায় প্রাক্তন এবিভিপি নেতার নাম জড়ানোর ফলে ফের উত্তেজনা ছড়াল জেএনইউয়ে।

```