Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মুম্বইয়ের সিএসটি স্টেশনের কাছে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজ, মৃত অন্তত ৬, আহত বহু

দ্য ওয়াল ব্যুরো : এক বছরের মধ্যেই ফের একটি ওভারব্রিজ ভেঙে পড়ল মুম্বইয়ে। বৃহস্পতিবার সন্ধেবেলা ব্যস্ত সময়ে মম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেল স্টেশনের কাছে ভেঙে পড়ে একটি ওভারব্রিজ। এই দুর্ঘটনায় দুই মহিলা সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে

মুম্বইয়ের সিএসটি স্টেশনের কাছে ভেঙে পড়ল ফুট ওভারব্রিজ, মৃত অন্তত ৬, আহত বহু

শেষ আপডেট: 14 March 2019 15:05

দ্য ওয়াল ব্যুরো : এক বছরের মধ্যেই ফের একটি ওভারব্রিজ ভেঙে পড়ল মুম্বইয়ে। বৃহস্পতিবার সন্ধেবেলা ব্যস্ত সময়ে মম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেল স্টেশনের কাছে ভেঙে পড়ে একটি ওভারব্রিজ। এই দুর্ঘটনায় দুই মহিলা সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। উদ্ধারকাজ শুরু করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ সূত্রে খবর, এই ফুট ওভারব্রিজটিএ একটি দিক সিএসটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে। অন্য দিকটি রাস্তা পেরিয়ে বিটি লেনে টাইমস অফ ইন্ডিয়া বিল্ডিংয়ের কাছে নেমেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সন্ধেবেলা ব্যস্ত সময়ে এই ওভারব্রিজে অনেক লোক যাতায়াত করছিলেন। হঠাৎ করেই প্রচন্ড শব্দে ভেঙে পড়ে ব্রিজের একটি অংশ। অনেক মানুষ নীচে রাস্তার উপর এসে পড়েন। তাঁদের বক্তব্য, বৃহস্পতিবার সকালে ওভারব্রিজে মেরামতির কাজ চলছিল। কিন্তু যাতায়াত বন্ধ করা হয়নি। মুম্বই পুলিশের জয়েন্ট কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, "খবর পেয়েই দুর্ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ। আসেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু এমনিতেই ব্যস্ত রাস্তা, তারপর ব্রিজ ভেঙে পড়ায় যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বর্তমানে সেই যানজট সরিয়ে অ্যাম্বুলেন্সের যাতায়াতের সুবিধা করার চেষ্টা করছে।" আহতদের কয়েকজনকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় সেন্ট জর্জ হাসপাতালে। বাকিদের পাঠানো হয় জিটি হাসপাতালে। সেন্ট জর্জ হাসপাতাল সূত্রে খবর, এই দুর্ঘটনায় দুই মহিলা-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। দুজন মহিলা সেন্ট জর্জ হাসপাতালেরই কর্মী বলে জানা গিয়েছে। হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তাঁদের। বাকি প্রায় ৩৪ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, গত বছর জুলাই মাসে অন্ধেরি ব্রিজ ভেঙে পড়ার পর মুম্বইয়ের প্রায় ৪৪৫ টি ব্রিজ পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যে এই সিএসটি স্টেশনের কাছের ব্রিজ চ্ছিল না। তারপরেও এই ব্রিজের ভেঙে পড়া ফের আঙুল তুলে দিল রক্ষণাবেক্ষণের দিকেই। জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টিতে ভেঙে পড়ে ৪০ বছর পুরনো অন্ধেরি ব্রিজ। তার ৯  মাস আগে এলফিনস্টোন ব্রিজের একটি অংশ ভেঙে পড়লে হুড়োহুড়িতে পায়ের তলায় চাপা পড়ে ২৩ জনের মৃত্যু হয়। এই ছত্রপতি শিবাজী মহারাজ রেলস্টেশন ইউনেস্কো'র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তারপরেও সেখানে ফুট ওভারব্রিজের রক্ষণাবেক্ষণের এই দশা আঙুল তুলে দিচ্ছে প্রশাসনের গাফিলতির দিকেই। এই ঘটনার পরেই বিরোধীরা সমালোচনা শুরু করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের। মুখ্যমন্ত্রী নিজেও বারবার এই ধরণের ঘটনায় বিরক্ত। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-collapsed-mumbai-bridge-was-used-by-ajmal-kasab-during-26-11-attacks/

```