Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ফণী বাংলাদেশে চলে যেতেই বিমান পরিষেবা চালু কলকাতা ও ভুবনেশ্বর বিমানবন্দরে

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতের দিকেই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় ফণী। প্রবেশ করেছে বাংলাদেশে। আর তারপরেই শনিবার বিকেল থেকে কলকাতা ও ভুবনেশ্বর বিমানবন্দরের বিমান পরিষেবা পুনরায় চালু করার নির্দেশ দিল অসামরিক বিমান মন্ত্রক। শনিবার

ফণী বাংলাদেশে চলে যেতেই বিমান পরিষেবা চালু কলকাতা ও ভুবনেশ্বর বিমানবন্দরে

শেষ আপডেট: 4 May 2019 13:33

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতের দিকেই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় ফণী। প্রবেশ করেছে বাংলাদেশে। আর তারপরেই শনিবার বিকেল থেকে কলকাতা ও ভুবনেশ্বর বিমানবন্দরের বিমান পরিষেবা পুনরায় চালু করার নির্দেশ দিল অসামরিক বিমান মন্ত্রক। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অসামরিক বিমান মন্ত্রকের তরফে প্রথমে একটি টুইট করে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, "ভুবনেশ্বর বিমানবন্দর থেকে বিমান পরিষেবা শুরু হচ্ছে। প্রথম বিমান হিসেবে রাঁচি থেকে অ্যালায়ন্স সংস্থার একটি বিমান ভুবনেশ্বরে নামবে।" তারপরেই কলকাতা বিমানবন্দর পরিচালনার দায়িত্বে থাকা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াও টুইট করে বিমান পরিষেবা চালু হওয়ার খবর দেয়। টুইটে বলা হয়, "আগরতলাগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৭৪৩ রাত ৯টা ৫৭ মিনিটে প্রথম বিমান হিসেবে কলকাতা বিমানবন্দর থেকে ছাড়বে। অন্যদিকে দিল্লি থেকে জিটি ১০১ রাত ১০টা ১০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে।" ইন্ডিগো বিমান সংস্থাও নিজেদের বিমান পরিষেবা চালু করেছে। জানা গিয়েছে, ভুবনেশ্বর বিমানবন্দর থেকে বিকেল ৫টা ২০ মিনিট ও কলকাতা বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ৩টে নাগাদ ইন্ডিগো তাদের বিমান পরিষেবা শুরু করেছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, "ফণীর প্রভাবে ভুবনেশ্বর বিমানবন্দরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তাই প্রথমে ভেঙে পড়া ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা টুকরো সরিয়ে রানওয়ে পরিষ্কার করা হয়েছে। তারপরেই বিমান পরিষেবা শুরু করা হয়েছে।" জানা গিয়েছে, ফণীর প্রভাবে ভুবনেশ্বর বিমানবন্দরের ভিতরে অনেক জায়গায় জল জমেছিল। বেশ কিছু জায়গায় কাঁচ ও অ্যাসবেস্টস ভেঙে পড়ে। সব কিছু পরিষ্কার করার পরেই ফের চালু করা হয় বিমান পরিষেবা। ফণীর পূর্বাভাস পাওয়ার পরেই অসামরিক বিমান মন্ত্রকের তরিফে জানিয়ে দেওয়া হয়েছিল, এই পরিস্থিতিতে বিমান ওঠানামা করা সম্ভব নয়। তাই বৃহস্পতিবার রাত থেকেই এই দুই বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আগে থেকে ঘোষণা করলেও অনেক যাত্রী পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে। ফলে দুর্ভোগের মুখে পড়েন তাঁরা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-100-homes-destroyed-in-noakhali-bangladesh-due-to-cyclone-fani/

```