Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যাফে কফি ডে-র মালিককে ঝাঁপ দিতে দেখেছিলেন এক মৎস্যজীবী, কাছে গিয়েও পারেননি বাঁচাতে

দ্য ওয়াল ব্যুরো : বাসবরাজ পাটিলকে গাড়ি নিয়ে এগিয়ে যেতে বলে নিজে দাঁড়িয়েছিলেন ব্রিজের মধ্যে। তারপরেই সব শেষ। দু'দিন নিখোঁজ থাকার পর অবশেষে দেহ পাওয়া গিয়েছে ক্যাফে কফি ডে’র মালিক তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণার জামাই ভিজি সিদ

ক্যাফে কফি ডে-র মালিককে ঝাঁপ দিতে দেখেছিলেন এক মৎস্যজীবী, কাছে গিয়েও পারেননি বাঁচাতে

শেষ আপডেট: 31 July 2019 04:46

দ্য ওয়াল ব্যুরো : বাসবরাজ পাটিলকে গাড়ি নিয়ে এগিয়ে যেতে বলে নিজে দাঁড়িয়েছিলেন ব্রিজের মধ্যে। তারপরেই সব শেষ। দু'দিন নিখোঁজ থাকার পর অবশেষে দেহ পাওয়া গিয়েছে ক্যাফে কফি ডে’র মালিক তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণার জামাই ভিজি সিদ্ধার্থের। কিন্তু তাঁকে ব্রিজ থেকে জলে ঝাঁপ দিতে দেখেছিলেন এক মৎস্যজীবী। এমনকী বাঁচানোর চেষ্টা করেও পারেননি। এমনটাই জানিয়েছে পুলিশ। ম্যাঙ্গালোরের পুলিশ কমিশনার সন্দীপ পাটিল জানিয়েছেন, "সাইমন ডি'সুজা নামের এক মৎস্যজীবী দাবি করেছেন, তিনি একজনকে ব্রিজের উপর থেকে ঝাঁপ দিতে দেখেছিলেন। আমরা তাঁর বয়ান রেকর্ড করেছি।" পুলিশ সূত্রে খবর, সাইমন বলেছেন, "আমি কাছেই মাছ ধরছিলাম। হঠাৎ একটা জোরে শব্দ শুনতে পাই। তাকিয়ে দেখি জলের মধ্যে একটা লোক বাঁচার চেষ্টা করছেন। আমি তাঁর কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তার আগেই ডুবে যান তিনি। জলের স্রোত এত বেশি ছিল, যে আমি তাঁকে আর খুঁজে পাইনি।" পুলিশের অনুমান, ডি'সুজা যার কথা বলছেন, তিনিই সিদ্ধার্থ। নেত্রাবতী নদীর ব্রিজের ৮ নম্বর পিলারের কাছ থেকে জলে ঝাঁপ দিয়েছিলেন তিনি। বাসবরাজও জানিয়েছেন, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গেই তিনি ব্রিজের যেখানে সিদ্ধার্থকে নামিয়েছিলেন, সেখানেই ফিরে গিয়েছিলেন। কিন্তু তাঁকে সেখানে দেখতে পাননি। জলের দিকে তাকিয়েও কিছু দেখতে পাননি তিনি। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পরেই তিনি পুলিশ ও সিদ্ধার্থের বাড়িতে ফোন করেন। তারপর থেকেই তাঁর খোঁজ শুরু হয়। পুলিশ খবর পায়, ব্রিজ থেকে জলে কাউকে ঝাঁপ দিতে দেখা গেছে। তারপরেই ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চালানো হয় নদীতে। মঙ্গলবার সন্ধ্যা থেকে তল্লাশি চালানোর পর বুধবার ভোর সাড়ে ৬টা নাগাদ উল্লালের কাছে নদীর পাড় থেকে সিদ্ধার্থের দেহ উদ্ধার হয়। মৎস্যজীবীরা দেখতে পেয়ে খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খবর দেওয়া হয় বাড়িতে।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-cafe-coffee-day-founders-body-found-after-two-days-he-went-missing/

```