Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

দিল্লির আদালতে পর পর গুলি, ঝাঁঝরা গ্যাংস্টার জিতেন্দ্র, নিহত আরও তিন

দ্য ওয়াল ব্যুরো: পর পর গুলি চলল দিল্লির (Delhi) রোহিনী আদালতে। শুনানির জন্য এসেছিল গ্যাংস্টার জিতেন্দ্র গোগী। সূত্রের খবর, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাকে। আরও তিন আসামিও গুলিতে নিহত। জখম অনেক। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানাচ্ছে, খুন

দিল্লির আদালতে পর পর গুলি, ঝাঁঝরা গ্যাংস্টার জিতেন্দ্র, নিহত আরও তিন

শেষ আপডেট: 24 September 2021 11:00

দ্য ওয়াল ব্যুরো: পর পর গুলি চলল দিল্লির (Delhi) রোহিনী আদালতে। শুনানির জন্য এসেছিল গ্যাংস্টার জিতেন্দ্র গোগী। সূত্রের খবর, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে তাকে। আরও তিন আসামিও গুলিতে নিহত। জখম অনেক। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানাচ্ছে, খুন, জখম সহ একাধিক মামলায় জড়িত জিতেন্দ্র গোগী। দিল্লি এলাকার ত্রাস ছিল একসময়। এ বছর এপ্রিল মাসে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। তারপর থেকে জেলেই বন্দি ছিল গোগী। শুনানির সময় তাকে আদালতে হাজির করা হত। শুক্রবার রোহিনী কোর্টে তাকে একটি খুনের মামলার শুনানির জন্য নিয়ে আসা হয়েছিল। কিন্তু কোর্ট রুমে ঢোকার আগেই আদালত চত্বরে আচমকা গুলি বৃষ্টি শুরু হয়। পর পর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় গোগী। আরও তিন জন লুটিয়ে পড়েন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। গুলি লেগে জখমও হয়েছেন অনেকে। গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর বিরোধী দল গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। গ্যাংস্টার দলগুলির মধ্যে অশান্তি লেগেই থাকে। তার পর গোগী জেলের ভেতরে বসেই বিভিন্ন নাশকতামূলক কাজের ছক কষত বলেও খবর পেয়েছে পুলিশ। রোহিনীর ডিসিপি প্রণব তয়াল বলেছেন, ২০১০ সালে বাবার মৃত্যু পরে অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়েছিল জিতেন্দ্র গোগী। ওই বছরই সেপ্টেম্বরে প্রবীন নামে এক যুবককে খুন করে। দিল্লি ইউনিভার্সিটিতে হামলা চালানোর অভিযোগও উঠেছিল গোগী ও তার দলবলের বিরুদ্ধে। পরের বছর আরও দুটি খুন করে জেলে যায় গোগী। এখনও অবধি ১৯টি খুন, তোলাবাজি, অপহরণ, ডাকাতি সহ একাধিক অপরাধমূলক ঘটনায় নাম জড়িয়েছে জিতেন্দ্র গোগীর। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলাও চলছে। দিল্লি পুলিশ জানিয়েছে, কে বা কারা আদালত চত্বরে গুলি চালাল তার খোঁজ চলছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```