Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংঘর্ষের মধ্যেই অন্য ছবি, চিল্লা সীমান্তে পুলিশকে গোলাপ দিলেন কৃষকরা, ভাগ করে খেলেন খাবার

দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন রাজধানীর বুকে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ও সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত, অন্যদিকে তখন সম্পূর্ণ আলাদা ছবি দেখা গেল চিল্লা সীমান্তে। সেখানে পুলিশকে গোলাপ দিলেন কৃষকরা। খাবার ভাগ করেও খেলেন তাঁরা। এদিন চিল্লা

সংঘর্ষের মধ্যেই অন্য ছবি, চিল্লা সীমান্তে পুলিশকে গোলাপ দিলেন কৃষকরা, ভাগ করে খেলেন খাবার

শেষ আপডেট: 26 January 2021 15:46

দ্য ওয়াল ব্যুরো: একদিকে যখন রাজধানীর বুকে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ও সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত, অন্যদিকে তখন সম্পূর্ণ আলাদা ছবি দেখা গেল চিল্লা সীমান্তে। সেখানে পুলিশকে গোলাপ দিলেন কৃষকরা। খাবার ভাগ করেও খেলেন তাঁরা। এদিন চিল্লা সীমান্তের ছবিটা সবার থেকে আলাদা ছিল। সেখানে পুলিশের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয় তারা আন্দোলন স্থলে আসার জন্য ভারত কিষাণ ইউনিয়নের সদস্যদের আটকাবে না। তারপরেই নয়ডার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ রণবিজয় সিংকে গোলাপ উপহার দেন ভারত কিষাণ ইউনিয়নের উত্তরপ্রদেশ শাখার সভাপতি যোগেশ প্রতাপ সিং। একসঙ্গে বসে খাবারও খান তাঁরা। গত দু’মাস ধরে চিল্লা সীমান্তে আসার জন্য কৃষকদের আটকাচ্ছিল রাজ্য পুলিশ। মীরাট ও আগ্রাতে ট্র্যাক্টর আটকে দেওয়া হয়। তার ফলেই আজকের মিছিলে উত্তরপ্রদেশ থেকে কৃষকদের যোগদান অনেক কম ছিল। কিন্তু এদিন রণবিজয় সিংয়ের মৌখিক প্রতিশ্রুতির পরে এক সুন্দর দৃশ্য দেখা গেল সেখানে। এদিনের মিছিলে সংঘর্ষের জেরে অবশ্য রাজধানীর রাজপথ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। একদিকে যেমন পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে, অন্যদিকে তেমনই পুলিশের দিকে ট্র্যাক্টর নিয়ে তেড়ে যেতে দেখা গিয়েছে কৃষকদের। আহত হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মী। লালকেল্লায় পৌঁছে সংগঠনের পতাকা তুলতে দেখা গিয়েছে কৃষকদের। এই ঘটনা নিয়ে আবার কৃষকদের সমালোচনা করতে দেখা গিয়েছে অনেককে। এই সংঘর্ষ নিয়ে মুখ খুলেছে কৃষক সংগঠন। বলেছে, সমাজ বিরোধীরা ঢুকে পড়াতেই এই সমস্যা হয়েছে। কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আজ কৃষকদের প্রজাতন্ত্র দিবসের মিছিলে যোগ দেওয়ার জন্য কৃষকদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সেইসঙ্গে আজকের মিছিলে যে অবাঞ্ছিত ও অগহণযোগ্য ঘটনা ঘটেছে তার নিন্দা করছি আমরা। সেইসঙ্গে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের সঙ্গে নিজেদের সম্পর্ক ছিন্ন করছি আমরা।” এদিনের সংঘর্ষের পরে অবশ্য দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। একদিকে যেমন রাহুল গান্ধী, শশী থারুররা এই হিংসার ঘটনার নিন্দা করেছেন, অন্যদিকে তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য কেন্দ্রের অসংবেদনশীলতা ও উদাসীনতাকেই দায়ী করেছেন।

```