Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কৃষক আন্দোলনে ব্যাহত জরুরি পরিষেবা! পিটিশন দায়ের সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ক্রমেই বৃহত্তর হচ্ছে কৃষক আন্দোলন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা মিছিল করে জড়ো হচ্ছেন দিল্লির বাইরে। চলছে অবস্থান বিক্ষোভ। এই আন্দোলনের জেরে কার্যত অবরুদ্ধ দিল্লি। নিজেদের দাবি না মিটলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমক

কৃষক আন্দোলনে ব্যাহত জরুরি পরিষেবা! পিটিশন দায়ের সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 4 December 2020 11:51

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে ক্রমেই বৃহত্তর হচ্ছে কৃষক আন্দোলন। ভারতের বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা মিছিল করে জড়ো হচ্ছেন দিল্লির বাইরে। চলছে অবস্থান বিক্ষোভ। এই আন্দোলনের জেরে কার্যত অবরুদ্ধ দিল্লি। নিজেদের দাবি না মিটলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন কৃষকরা। কিন্তু এই আন্দোলনের জেরে জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে বলেই অভিযোগ উঠেছে। এই বিষয়ে একটি পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে দায়ের হওয়া এই পিটিশনে বলা হয়েছে, কৃষকরা নিজেদের দাবিদাওয়া মেটানোর জন্য আন্দোলন করছেন। কিন্তু তাতে দিল্লি অবরুদ্ধ হয়ে পড়েছে। তার ফলে দিল্লির বাইরে থেকে ভিতরে ঢুকতে ও ভিতর থেকে বাইরে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। সবথেকে বেশি সমস্যা হচ্ছে জরুরি পরিষেবার ক্ষেত্রে। এই কোভিড পরিস্থিতিতে তা খুবই উদ্বেগজনক। আর তাই দেশের শীর্ষ আদালতের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা। যদিও কে বা কারা এই পিটিশন দায়ের করেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে কৃষক আন্দোলন। পাঞ্জাব ও হরিয়ানা থেকে দিল্লি আসার পথে বারবার বাধা পেতে হয়েছে কৃষকদের। অনেক জায়গায় ব্যারিকেড করে আটকানো হয়েছে তাঁদের। কোথাও লাঠিচার্জ, কোথাও জলকামানের সামনে পড়তে হয়েছে তাঁদের। কিন্তু তাতেও থামেনি মিছিল। ট্রাকে করে, পায়ে হেঁটে কয়েক লাখ কৃষক জড়ো হয়েছেন দিল্লি সীমান্তে। সেখানেই অবস্থান করছেন তাঁরা। কৃষকদের দাবিদাওয়া নিয়ে এর মধ্যেই কয়েকবার বৈঠক হয়েছে কেন্দ্রের সঙ্গে। তাঁদের দাবি, কিছুদিন আগে কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। যতদিন না সেটা হচ্ছে ততদিন নিজেদের আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। কেন্দ্রের কোনও প্রস্তাবেই সম্মত হচ্ছেন না তাঁরা। ইতিমধ্যেই এই আন্দোলনে কংগ্রেস, তৃণমূল, বাম দলগুলির সমর্থন পেয়েছে তারা। এর মধ্যেই এবার আন্দোলনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হল পিটিশন। এখন দেখার এই পিটিশনের ভিত্তিতে দেশের শীর্ষ আদালত কী রায় দেয়।

```