Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রণক্ষেত্র রাজধানী, ট্র্যাক্টর উল্টে মৃত্যু কৃষকের, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: ফের রক্ত ঝরল রাজধানীর পথে। সকাল থেকেই কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি উপলক্ষ্যে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। বেলা যত গড়াল, উত্তাপ তত ছড়াল। কাঁদানে গ্যাস থেকে শুরু করে লাঠিচার্জ, সব হল। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে দেখা গেল কৃষক

রণক্ষেত্র রাজধানী, ট্র্যাক্টর উল্টে মৃত্যু কৃষকের, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ

শেষ আপডেট: 26 January 2021 10:57

দ্য ওয়াল ব্যুরো: ফের রক্ত ঝরল রাজধানীর পথে। সকাল থেকেই কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি উপলক্ষ্যে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। বেলা যত গড়াল, উত্তাপ তত ছড়াল। কাঁদানে গ্যাস থেকে শুরু করে লাঠিচার্জ, সব হল। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে দেখা গেল কৃষকদের। আর এই আন্দোলন চলাকালীন মৃত্যু হল এক কৃষকের। পুলিশ একে দুর্ঘটনা বললেও কৃষকদের দাবি, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ওই কৃষকের। এদিন কৃষক বিক্ষোভ চলাকালীন সেন্ট্রাল দিল্লিতে ট্র্যাক্টর উল্টে তার তলায় চাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে ট্র্যাক্টর উল্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে দিল্লির আইটিও (আয়কর ভবন) চত্বরে দীন দয়াল উপাধ্যায় মার্গে আন্দোলনরত কিছু কৃষকের দাবি দিল্লি পুলিশের গুলি চালানোর ফলেই উল্টে যায় ট্র্যাক্টরটি। আর তার তলায় চাপা পড়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে সেখানেই ধর্নায় বসেছে বেশ কয়েকজন কৃষক। এদিন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরুর আগে, সকাল আটটা নাগাদ কৃষকরা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেন। দিল্লি-হরিয়ানা সীমান্তে সিংঘু অঞ্চলে ও দিল্লির পশ্চিমে টিকরি অঞ্চলে হাজার হাজার কৃষককে দিল্লিতে ঢুকতে দেখা যায়। অন্যদিকে, গাজিপুর সীমান্তেও ট্র্যাক্টর মিছিল শুরু করে কৃষকরা। দিল্লির অক্ষরধাম নামে এক জায়গায় তোলা ভিডিও চিত্রে দেখা যায়, পুলিশ ওভারব্রিজের ওপর থেকে কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ছে। আর একটি ভিডিও চিত্রে দেখা যায়, দিল্লির আউটার রিং রোড দিয়ে চলেছে সারি সারি ট্র্যাক্টর। টিকরিতে কৃষক নেতারা অনুগামীদের শান্তিরক্ষা করতে অনুরোধ করেন। মিছিল কোন পথে যাবে, তা নিয়ে তাঁরা আলোচনায় বসেন পুলিশের সঙ্গে। তবে শান্তি ফেরেনি। বেলা গড়াতেই বিক্ষোভ চরম আকার নেয়। ব্যারিকেড ভেঙে ফেলে ট্র্যাক্টর চালিয়ে লালকেল্লা চত্বরেও ঢুকে পড়ে হাজার হাজার বিক্ষোভকারী। তাদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। লালকেল্লায় ঢুকে কৃষক সংগঠনের পতাকাও উড়িয়ে দেয় তারা। একটি ভিডিওতে দেখা গেছে, ট্র্যাক্টর চালিয়ে কয়েকজন পুলিশকর্মীকে চাপা দেওয়ার চেষ্টা করছে কৃষকরা। দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। আবার ধাক্কাধাক্কি, হাতাহাতি থেকে কয়েকজন পুলিশ কর্মীকে বাঁচানোর চেষ্টা করছেন বিক্ষোভকারীরা, এমন ছবিও সামনে এসেছে। এই মুহূর্তে লালকেল্লা চত্বরে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি পুলিশ কৃষকদের মিছিলে অনুমতি দেয়। এদিন সকাল থেকে ট্র্যাক্টর র‍্যালি শুরু হওয়ার পরেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে থাকে। দিল্লির পথে নামানো হয় ছ’হাজার নিরাপত্তাকর্মীকে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় টিকরি, গাজিপুর ও সিংঘু সীমান্তে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েই দিল্লির ভেতরে ঢুকে পড়ে ট্র্যাক্টর মিছিল। আইটিও চত্বরেও এখন চরম বিশৃঙ্খলা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

```