Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিতর্কের মাঝেই ২ সেপ্টেম্বর সংসদীয় কমিটির সামনে হাজিরার নির্দেশ ফেসবুকের প্রতিনিধিকে

দ্য ওয়াল ব্যুরো: শশী থারুরকে নিয়ে বিতর্কের মাঝেই সংসদীয় কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হল ফেসবুক কর্তৃপক্ষকে। আগামী ২ সেপ্টেম্বর এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শশী থারুরের নেতৃত্বাধীন কমিটিই এই বক্তব্য শুনবে বলে জানা গিয়েছে। কংগ্রেস সা

বিতর্কের মাঝেই ২ সেপ্টেম্বর সংসদীয় কমিটির সামনে হাজিরার নির্দেশ ফেসবুকের প্রতিনিধিকে

শেষ আপডেট: 20 August 2020 16:47

দ্য ওয়াল ব্যুরো: শশী থারুরকে নিয়ে বিতর্কের মাঝেই সংসদীয় কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হল ফেসবুক কর্তৃপক্ষকে। আগামী ২ সেপ্টেম্বর এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শশী থারুরের নেতৃত্বাধীন কমিটিই এই বক্তব্য শুনবে বলে জানা গিয়েছে। কংগ্রেস সাংসদ শশী থারুরকে এই সংসদীয় কমিটি থেকে বাদ দেওয়ার দাবির মাঝেই এই নির্দেশ দেওয়া হল ফেসবুককে। গত শুক্রবার মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জানায়, ব্যবসায়িক লাভের কথা মাথায় রেখে এক বিজেপি নেতার ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। এই রিপোর্টকে সামনে রেখে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে আক্রমণ হানেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, ভারতে ফেসবুক-হোয়াটসঅ্যাপকে নিয়ন্ত্রণ করছে বিজেপি আরএসএস। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির প্রধান হিসাবে কংগ্রেস এমপি শশী থারুর চেয়েছিলেন, ফেসবুকের কোনও প্রতিনিধিকে ডাকা হোক। স্ট্যান্ডিং কমিটি এবিষয়ে তাঁর বক্তব্য শুনুক। এরপরেই বিজেপি নেতা নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে বলেন, শশী থারুরকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর অভিযোগ করেন, শশী তারুর বিধিভঙ্গ করেছেন। রাজ্যবর্ধন রাঠোর বলেন, “কোনও সংস্থার প্রতিনিধিকে ডাকা যেতেই পারে। তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু শশী থারুরের আগে আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত ছিল। তার বদলে প্রথমেই তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন।” নিশিকান্ত দুবে লিখেছেন, “শশী থারুর একের পর এক বিতর্ক সৃষ্টি করে চলেছেন। তিনি নিখুঁত উচ্চারণে ইংরেজি বলতে পারেন ঠিকই, কিন্তু তা বলে সংসদীয় বিধি উপেক্ষা করতে পারেন না।” নিশিকান্ত দুবে ও শশী থারুর পরস্পরের বিরুদ্ধে বিধিভঙ্গের নোটিশ দিয়েছেন। তারমধ্যেই ফেসবুকের প্রতিনিধিকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদনে একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা প্রকাশ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার কথা বলেছিলেন। সেই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। কিন্তু কোনও ব্যবস্থাই হয়নি। কেন হয়নি তাও উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছ, ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক আধিকারিক আঁখি দাস মূলত পদক্ষেপের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সেখানে বলা হয়, “টি রাজার বক্তব্য ছিল হিংসা ও উস্কানিতে ভরা। তবু ফেসবুক ব্যবস্থা নেয়নি। এটা এক ধরনের কেন্দ্রের শাসকদলের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ।” যদিও এই অভিযোগ ওঠার পরে ফেসবুকের তরফে মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, “আমরা ঘৃণা ছড়ানোর নিন্দে করি, সেটা যে কোনও রাজনৈতিক দল বা তাঁর যে কোনও রাজনৈতিক অবস্থান হোক না কেন। এই ধরনের বার্তা আমরা ছড়াই না। গোটা বিশ্বজুড়ে এই ক্ষেত্রে আমাদের পলিসি একই রয়েছে। আমরা জানি এখনও কিছু কাজ বাকি, সেই কাজই করছি আমরা। যাতে আরও স্বচ্ছভাবে এই সোশ্যাল মিডিয়া চালানো যায়, সেই কাজই করা হচ্ছে।” তারপরেও ফেসবুকের প্রতিনধিকে ডাকা হল সংসদীয় কমিটির সামনে।

```