Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

উদ্ধব ঠাকরের ‘কার্টুন’ শেয়ার, প্রাক্তন নৌসেনা অফিসারকে মারধর শিবসেনা কর্মীদের

দ্য ওয়াল ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়কে নিয়ে তৈরি একটি ব্যঙ্গচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গ্রেফতার হতে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। সেই নিয়ে কম জলঘোলা হয়নি রাজ্য

উদ্ধব ঠাকরের ‘কার্টুন’ শেয়ার, প্রাক্তন নৌসেনা অফিসারকে মারধর শিবসেনা কর্মীদের

শেষ আপডেট: 12 September 2020 03:05

দ্য ওয়াল ব্যুরোঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়কে নিয়ে তৈরি একটি ব্যঙ্গচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গ্রেফতার হতে হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। সেই নিয়ে কম জলঘোলা হয়নি রাজ্য রাজনীতি। খানিকটা একই ধরনের ঘটনা ঘটেছে মুম্বইয়ে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ব্যঙ্গ করে তৈরি একটি ‘কার্টুন’ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্রাক্তন নৌসেনা অফিসার মদন শর্মা। তার জন্য শিবসেনা কর্মীদের কাছে মারধর খেতে হল তাঁকে। এই ঘটনার একটি ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুম্বইয়ের পূর্ব কান্দিবলিতে বাড়ির কাছেই মদন শর্মার উপর হামলা চালিয়েছে কিছু লোক। ৬৫ বছরের মদনের চোখেমুখে আঘাতের চিহ্ন রয়েছে। ভিডিওতে তাঁর উপর হামলার প্রমাণ মিলেছে। এই ঘটনার পরেই একটি এফআইআর দায়ের হয়েছে বলে খবর। পুলিশের কাছে অভিযোগে মদন শর্মা জানিয়েছেন, তিনি তাঁর আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি কার্টুন শেয়ার করেছিলেন। তারপরেই তিনি একটি ফোন পান। কমলেশ কদম নামের এক ব্যক্তি ফোন করে তাঁর নাম ও ঠিকানা জানতে চান। তারপর বিকেলে আবাসনের বাইরে একদল লোক তাঁর উপর হামলা করে। তাঁর উপর হামলার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বিল্ডিংয়ের মেন গেট দিয়ে বাইরে যাচ্ছেন। কয়েক মুহূর্ত পরেই তাঁকে দৌড়ে ভিতরে ঢুকতে দেখা যায়। কয়েক জন তাঁকে তাড়া করে ধরে ঘুঁষি মারতে থাকে। জামার কলার ধরে তাঁলে বিল্ডিংয়ের বাইরেও নিয়ে যেতে দেখা যায়। https://twitter.com/BhatkhalkarA/status/1304411651349737479?s=19 এই ঘটনার পরে আসরে নেমেছে বিজেপিও। টুইট করেছেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি টুইট করে বলেন, “খুবই অবাক করা ও দুঃখজনক ঘটনা। হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করার জন্য এক অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসারের উপর হামলা চালাল গুন্ডারা। উদ্ধব ঠাকরেজি দয়া করে এই গুন্ডারাজ বন্ধ করুন। আমরা এই গুন্ডাদের কড়া শাস্তির দাবি করছি।” মুম্বইয়ের পূর্ব কান্দিবলির বিজেপি বিধায়ক অতুল ভটনাগর টুইট করে বলেন, “শাসক শিবসেনা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের অফিস ভেঙে নিজের শক্তি প্রদর্শন করেছে, এখন একজন অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসারকে মেরেছে। নিজের বাড়ি থেকে একনায়কতন্ত্র চালাচ্ছেন মুখ্যমন্ত্রী।” পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে মূল অভিযুক্ত কমলেশ কদমও রয়েছেন। ধৃতদের জেরা করছে পুলিশ।

```