Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক হপ্তার মধ্যে বাংলো ছাড়ার নির্দেশ বিদায়ী সাংসদদের, তিনদিন পর বন্ধ হবে জল-বিদ্যুৎ পরিষেবা

দ্য ওয়াল ব্যুরো : উনিশের লোকসভায় অনেক পালাবদল হয়েছে। অনেক সাংসদ পদ হারিয়েছেন। তেমনই ভোটে জিতে সংসদে পা রেখেছে অনেক নতুন মুখ। কিন্তু সাংসদ পদ হারালেও সাংসদ হিসেবে পাওয়া বাড়ি ছাড়েননি অনেকেই। আর তাই এক সপ্তাহের মধ্যে প্রাক্তন সাংসদদের তাঁদের ব

এক হপ্তার মধ্যে বাংলো ছাড়ার নির্দেশ বিদায়ী সাংসদদের, তিনদিন পর বন্ধ হবে জল-বিদ্যুৎ পরিষেবা

শেষ আপডেট: 19 August 2019 15:07

দ্য ওয়াল ব্যুরো : উনিশের লোকসভায় অনেক পালাবদল হয়েছে। অনেক সাংসদ পদ হারিয়েছেন। তেমনই ভোটে জিতে সংসদে পা রেখেছে অনেক নতুন মুখ। কিন্তু সাংসদ পদ হারালেও সাংসদ হিসেবে পাওয়া বাড়ি ছাড়েননি অনেকেই। আর তাই এক সপ্তাহের মধ্যে প্রাক্তন সাংসদদের তাঁদের বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দিল সরকার। তিনদিন পর থেকে ওই সব বাড়িতে জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলেও নির্দেশিকা জারি হয়েছে। সোমবার হাউজিং কমিটির চেয়ারম্যান সিআর পাটিল এ কথা ঘোষণা করেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে, "যখন সংসদের নতুন সেশন শুরু হয়, তখন নতুন সাংসদদের থাকার ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয়। নিজেদের পাওনা বাড়ি অথবা বাংলো না পাওয়ায় অনেককে হোটেল থেকেই যাতায়াত করতে হয়। আমি খুশি হয়েছি, যে এই সমস্যা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংসদ হওয়ার পর প্রত্যেকের লোকসভা এলাকা থেকে অনেক লোক দরকারে আসেন। তাঁদের জন্যও থাকার জায়গা দরকার। সেখানেও অনেক সমস্যা হয়।" পিএমও অফিস থেকে টুইটে আরও বলা হয়, "বেশ কিছুদিন ধরে অনেক বাংলো বা ফ্ল্যাটের হাল খারাপ। সেগুলো নতুন করে তৈরি করার দরকার পড়েছিল। সেই কাজ প্রায় হয়ে এসেছে। যাঁরা এই কাজের দায়িত্বে ছিলেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই।" হাউজিং কমিটির চেয়ারম্যান সিআর পাটিল জানান, নিয়ম অনুযায়ী নতুন সাংসদ নির্বাচনের এক মাসের মধ্যে বিদায়ী সাংসদদের তাঁদের বাড়ি ছেড়ে দিতে হয়। এ বারের লোকসভায় ২৫ জুন পুরনো লোকসভার সমাপ্তি ঘোষণা হয়েছিল। অর্থাৎ ২৫ জুলাইয়ের মধ্যে বিদায়ী সাংসদদের বাড়ি খালি করে দেওয়ার কথা। কিন্তু এখনও অনেকেই নিজেদের বাড়ি অথবা বাংলো ছাড়েননি। এর ফলে সমস্যায় পড়েছেন নবনির্বাচিত সাংসদরা। আর তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে। অবশ্য এই ঘোষণার পর রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এটা ল্যুটিয়েন দিল্লির বহু পুরনো রোগ। বছরের পর বছর ধরে একই ছবি দেখা যাচ্ছে। সাংসদ পদ হারানোর পরেও সুযোগ সুবিধা ছাড়ছেন না তাঁরা। আর তাই বাধ্য হয়েই কড়া পদক্ষেপ নিতে হচ্ছে সরকারকে।

```