Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুদ্ধি থাকলে যুদ্ধ ছাড়াও শত্রুকে খতম করা যায়, বালাকোট প্রসঙ্গে সেনাপ্রধান

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। আগাম আঁচ না করতে পারায় কোনও প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। সেই বিষয়ে ফের একবার মুখ খুললেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেন

বুদ্ধি থাকলে যুদ্ধ ছাড়াও শত্রুকে খতম করা যায়, বালাকোট প্রসঙ্গে সেনাপ্রধান

শেষ আপডেট: 4 March 2020 06:16

দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। আগাম আঁচ না করতে পারায় কোনও প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। সেই বিষয়ে ফের একবার মুখ খুললেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল এম এম নারাভানে। বললেন, বুদ্ধি থাকলে যুদ্ধ ছাড়াও শত্রুকে খতম করা যায়। মঙ্গলবার একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, “বালাকোটে আমাদের বায়ুসেনা যে হামলা চালিয়েছিল তার আগাম আঁচ পাকিস্তানের ছিল না। ওরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের যুদ্ধবিমান কাজ শেষ করে দেশে ফিরে যায়। এর থেকেই পরিষ্কার বুদ্ধি থাকলে যুদ্ধ ছাড়াও শত্রুপক্ষকে খতম করা যায়।” নারাভানে আরও বলেন, “জঙ্গিরা বারবার দেখায় লুকিয়ে কী ভাবে হামলা করতে হয়। আমরা ওদের বলে দিতে চাই, আমরা সামনে থেকে লড়াই করি। কিন্তু দরকার পড়লে কৌশল নিয়েও আক্রমণ করতে পারি। অতীতেও আমরা তার পরিচয় দিয়েছি। ভবিষ্যতেও দেব।” কয়েক দিন আগে এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়াও এই ব্যাপারে মুখ খুলেছিলেন। তিনি বলেন, “বালাকোটের এই হামলা সম্পূর্ণ ভাবনা চিন্তা করেই করা হয়েছিল। আমরা যেটুকু চেয়েছিলাম, সেটাই করেছি। এই হামলা বায়ুসেনার মাধ্যমে হামলা করার তথাকথিত চিন্তাভাবনাকে ভেঙে দিয়েছে।” ভাদোরিয়া আরও বলেন, “আমরা বালাকোটে দ্বিগুণ সংখ্যক যুদ্ধবিমান পাঠিয়ে দ্বিগুণ পরিমাণ বোমা ফেলতে পারতাম। তাতে হয়তো আরও জঙ্গি মারা যেত। কিন্তু তার সঙ্গে সাধারণ মানুষেরও প্রাণহানি হতে পারত। সেটা আমরা চাইনি। আমরা খালি জঙ্গিদের মারতে চেয়েছিলাম। আর তাতে আমরা সফল হয়েছি।” গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলা হয়। এতে ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। তার ঠিক ১২ দিন পরে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান বালাকোটে গিয়ে জইশ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে। পরের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি পাক বায়ুসেনার এফ ১৬ যুদ্ধবিমান ভারতে আক্রমণ করতে এলে ভারতীয় বায়ুসেনা তাদের মেরে তারায়। এই সময় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের মিগ ২১ যুদ্ধবিমান ভেঙে পড়ে। পাক সেনার হাতে বন্দি হন তিনি। ৬০ ঘণ্টা পাকিস্তানের জেলে কাটিয়ে দেশে ফেরেন অভিনন্দন।

```