Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা: হোম কোয়ারেন্টাইনে থাকলে ভোটের কালির ছাপ দেওয়ার অনুমতি নির্বাচন কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: ভারতে এই মুহূর্তে যাঁরা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের চিহ্নিত করার জন্য হাতে ছাপ দেওয়ার ক্ষেত্রে ভোটের কালি ব্যবহার করার অনুমতি দিল নির্বাচন কমিশন। এই ব্যাপারে কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি

করোনা: হোম কোয়ারেন্টাইনে থাকলে ভোটের কালির ছাপ দেওয়ার অনুমতি নির্বাচন কমিশনের

শেষ আপডেট: 25 March 2020 10:04

দ্য ওয়াল ব্যুরো: ভারতে এই মুহূর্তে যাঁরা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের চিহ্নিত করার জন্য হাতে ছাপ দেওয়ার ক্ষেত্রে ভোটের কালি ব্যবহার করার অনুমতি দিল নির্বাচন কমিশন। এই ব্যাপারে কমিশনের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই পরিস্থিতিতে ভোটের কালির ছাপ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে তার কিছু নিয়ম রয়েছে। বুধবার নির্বাচন কমিশনের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, দেশজুড়ে কোভিড ১৯-এর এই প্রকোপের মধ্যে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, তাঁদের চিহ্নিত করতে হাতে ভোটের কালির ছাপ দেওয়া যাবে। কিন্তু কতগুলি শর্তও রয়েছে বলে জানিয়েছে কমিশন। জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের সময় ভোটারের বাঁ হাতের তর্জনীতে কালি লাগানো হয়। যদি কোনও ভোটারের বাঁ হাতের তর্জনী না থাকে, তাহলে তাঁর বাঁ হাতের যে কোনও আঙুলে কালি লাগানো হয়। আর যদি কারও বাঁ হাতের কোনও আঙুলই না থাকে, তখন তাঁর ডান হাতের তর্জনীতে কালি লাগানো হয়। তাই এক্ষেত্রে হোম কোয়ারেন্টাইনে থাকা কোনও ব্যক্তির বাঁ হাতের কোনও আঙুলেই এই ছাপ দেওয়া যাবে না। নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে অনুরোধ করা হয়েছে, যে শরীরের কোথায় এই ছাপ দেওয়া হবে সেই ব্যাপারে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করুক মন্ত্রক। সবাইকে এই নিয়ম মানতে হবে। এই ছাপ যেন কোনওভাবেই ভোটের সময় ব্যবহার করা ছাপের সঙ্গে না মিলে। এই ছাপ কাকে কাকে দেওয়া হচ্ছে তার একটা তালিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে রাখার কথা জানিয়েছে কমিশন। যাতে পরবর্তীকালে দরকার পড়লে সেই ব্যক্তির খোঁজ পাওয়া যায়। নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রককে নজর রাখতে হবে, যাতে শুধুমাত্র হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতেই এই কালি ব্যবহার করা হয়। অন্য কোনও কারণে যেন এই কালির ব্যবহার না করা হয়।

```