Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দিল্লিতে ভোট হবে ৮ ফেব্রুয়ারি, গণনা ১১ তারিখ, নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, এক দফায় হবে দিল্লি বিধানসভার ভোট। ৮ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। গণনা হবে ১১ ফেব্রুয়ারি। দিল্লিতে মোট

দিল্লিতে ভোট হবে ৮ ফেব্রুয়ারি, গণনা ১১ তারিখ, নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন

শেষ আপডেট: 6 January 2020 10:23

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, এক দফায় হবে দিল্লি বিধানসভার ভোট। ৮ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। গণনা হবে ১১ ফেব্রুয়ারি। দিল্লিতে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪৬ লক্ষ। ৭০টি বিধানসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা ১৩ হাজার ৭৫০টি। কমিশন এদিন জানিয়েছে, আজ থেকেই নির্বাচনের দর্শ আচরণবিধি কার্যকর হবে দিল্লিতে। ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছিল দিল্লি বিধানসভার মেয়াদ। তার আগেই ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করে নতুন বিধানসভা গঠন করতে হতো। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, কমিশনের বিধি অনুযায়ী বুথগুলিতে যা যা ব্যবস্থা থাকার কথা, তা-ই রাখা হবে দিল্লির ১৩ হাজার ৭৫০টি বুথে। ১৪ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি হবে ভোটের। ২১ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কেন্দ্রীয়বাহিনী দিয়েই হবে দিল্লির ভোট। গতবার ভোটে ক্লিন সুইপ করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৭০টির মধ্যে ৬৭টি বিধানসভায় জিতেছিল তারা। এবারের ভোটে লড়াই বিজেপি বনাম আপের। দিল্লি দখলে মরিয়া হয়ে নেমছে গেরুয়া শিবির। দু'সপ্তাহ আগে নির্বাচনী প্রচারের সূচনা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় ৩০০-র বেশি আসন পাওয়ার পরও রাজ্যগুলির ভোটে বিশেষ ভাল ফল হয়নি বিজেপির। হরিয়ানায় একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি পদ্মশিবির। হারাতে হয়েছে মহারাষ্ট্রীর মসনদ। ডিসেম্বরে ঝাড়খণ্ড ভোটেও ভরাডুবি হয়েছে বিজেপির। সেদিক থেকে দিল্লির ভোট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।

```