দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেল ৫টা নাগাদ আচমকাই কেঁপে উঠল দিল্লি। ভূমিকম্পের প্রভাব পড়েছে উত্তর ভারতের অন্যান্য রাজ্যেও। জানা গিয়েছে, দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, নয়ডা-সহ একাধিক অংশে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প হয়েছে জম্মু এবং কাশ্মীরেও।
জানা গিয়েছে, এই কম্পনের কেন্দ্রস্থল আফগানিস্তানে। রাজধানী কাবুল থেকে ২৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে প্রথম অনুভূত হয় এই কম্পন। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। দিল্লি এনসিআর-এ কম্পনের মাত্রা ছিল ৬.৮। তবে এখনও পর্যন্ত সেভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।