Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাখ লাখ রোগীর গুরুত্বপূর্ণ তথ্য পাবলিক সার্ভারে, ডক্টর লাল প্যাথল্যাবস-এর গাফিলতিতে সাইবার ক্রাইমের আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতের বৃহত্তম ডায়াগনস্টিক কোম্পানি তারা। সারা ভারতে প্রচুর ল্যাব রয়েছে। প্রতিদিন সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য ভিড় হয় রোগীদের। আর তারাই কিনা লাখ লাখ রোগীর গুরুত্বপূর্ণ তথ্য ফেলে রাখল পাবলিক সার্ভারে। এই সার্ভারের

লাখ লাখ রোগীর গুরুত্বপূর্ণ তথ্য পাবলিক সার্ভারে, ডক্টর লাল প্যাথল্যাবস-এর গাফিলতিতে সাইবার ক্রাইমের আশঙ্কা

শেষ আপডেট: 9 October 2020 02:00

দ্য ওয়াল ব্যুরোঃ ভারতের বৃহত্তম ডায়াগনস্টিক কোম্পানি তারা। সারা ভারতে প্রচুর ল্যাব রয়েছে। প্রতিদিন সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য ভিড় হয় রোগীদের। আর তারাই কিনা লাখ লাখ রোগীর গুরুত্বপূর্ণ তথ্য ফেলে রাখল পাবলিক সার্ভারে। এই সার্ভারের নাকি কোনও পাসওয়ার্ডই ছিল না। অর্থাৎ যে কোনও সময় যে কেউ সেইসব তথ্য জেনে নিতে পারে। এই তথ্যের মধ্যে কোভিড সংক্রান্ত তথ্যও রয়েছে বলে খবর। এক বছরের বেশি সময় ধরে সেই তথ্য পড়ে ছিল পাবলিক সার্ভারে। আর এই ঘটনায় গাফিলতির আঙুল উঠেছে ডক্টর লাল প্যাথল্যাবসের দিকে। এই গাফিলতির কথা প্রথম সামনে আনেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক সিকিওরিটি বিশেষজ্ঞ সামি টইভনেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “২০১৯ সালের এপ্রিল মাস থেকে লাখ লাখ রোগীর তথ্য পড়েছিল একটা পাবলিক সার্ভারে। প্রায় ৯ হাজার ফাইল ছিল সেখানে। তার মধ্যে রোগীদের নাম, লিঙ্গ, পুরো ঠিকানা, ফোন নম্বর, পেমেন্ট ডিটেইল, চিকিৎসকের ডিটেল, ডিজিটাল সিগনেচার, ছবি, কোথায় কবে টেস্ট করানো হয়েছে সব তথ্য ছিল। তার মধ্যে কিছু টেস্টে তো কোভিড রিপোর্টের কথাও উল্লেখ করা ছিল।” জানা যায়, ডক্টর লাল প্যাথল্যাবস এই তথ্যগুলি অ্যামাজন ওয়েব সার্ভিসের একটি স্টোরেজ বাকেটের মধ্যে জমা রেখেছিল। কিন্তু তার কোনও পাসওয়ার্ড ছিল না। তার ফলে যে কারও পক্ষে সেখান থেকে তথ্য নেওয়ার সুযোগ ছিল। টইভনেন জানিয়েছেন, কতদিন ধরে এই তথ্য এভাবে পড়েছিল তা নিশ্চিত নয়। এর মধ্যে কেউ সেই তথ্য নিয়ে তাকে ব্যবহার করেছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। গত মাসে এই কথা ডক্টর লাল প্যাথল্যাবসকে জানান সামি টইভনেন। খবর পেয়ে কয়েক ঘণ্টার মধ্যে সেই সার্ভারটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করে দেয় কোম্পানি। তাদের গাফিলতির কথা অবশ্য স্বীকার করে নেয় ডায়াগনস্টিক কোম্পানি। যদিও তাদের মতে বিশেষ কিছু তথ্য সেখানে ছিল না। ডক্টর লাল প্যাথল্যাবসের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, “কিছু তথ্য পাবলিক সার্ভারে ছিল। আমরা একটি সাইবার সিকিওরিটি বিশেষজ্ঞের তরফে মেল পাই। সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দ্দেওয়া হয়েছে। কিছুদিন জন্যই সেই তথ্য ওভাবে ছিল। আমাদের রেকর্ডের ০.৫ শতাংশের থেকেও কম তথ্য সেখানে ছিল। সেই সমস্যা ঠিক করে দেওয়া হয়েছে। রোগীদের তথ্য সুরক্ষিত রাখতে আমরা দায়বদ্ধ।” তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের তথ্য হাতিয়ে নিয়ে সাইবার ক্রাইমের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ডার্ক ওয়েব মার্কেটে এই তথ্য ভাল দামে বিক্রি হয়। টইভনেন জানিয়েছেন, “প্রতারকরা চাইলে এই তথ্য ব্যবহার করে রোগীদের বিভিন্ন ধরনের মেল, মেসেজ পাঠিয়ে ও ফোন করে তাদের কাছ থেকে আরও তথ্য জেনে নিতে পারে। যেহেতু রোগীদের অনেক টেস্টের রেজাল্টও সেখানে ছিল, তাই সেগুলো ব্যবহার করে ডায়াগনস্টিক সেন্টারের নাম নিয়েও জালিয়াতি করা সম্ভব। ইতিমধ্যেই কেউ প্রতারণার শিকার হয়েছেন কিনা তাও নিশ্চিত নয়।” এপ্রিল থেকে জুন মাসের মধ্যে প্রায় ৩৫ লাখ রোগীর অন্তত ৮০ লাখ নমুনা পরীক্ষা করেছে ডক্টর লাল প্যাথল্যাবস। তাও করোনা সংক্রমণের শুরু হওয়ায় এই সংখ্যাটা কম হয়েছে। জুন মাস পর্যন্ত অন্তত ২০ লাখ কোভিড টেস্ট করেছে এই সেন্টার। কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার বেদ প্রকাশ গোয়েল এমনটাই জানিয়েছেন।

```