Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এসপিজি নিরাপত্তা সরিয়ে সনিয়ার জন্য বরাদ্দ ১০ বছরের পুরনো এসইউভি

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৮ বছর ধরে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির হাতে ছিল গান্ধী পরিবারের নিরাপত্তার দায়িত্ব। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ৮ নভেম্বর থেকে সেই নিরাপত্তা তুলে নিয়েছে। বর্তমানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১০০ সিআরপি

এসপিজি নিরাপত্তা সরিয়ে সনিয়ার জন্য বরাদ্দ ১০ বছরের পুরনো এসইউভি

শেষ আপডেট: 20 November 2019 06:00

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৮ বছর ধরে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজির হাতে ছিল গান্ধী পরিবারের নিরাপত্তার দায়িত্ব। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ৮ নভেম্বর থেকে সেই নিরাপত্তা তুলে নিয়েছে। বর্তমানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১০০ সিআরপিএফ। এবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর জন্য একটা ১০ বছরের পুরনো একটি টাটা সাফারি বরাদ্দ করেছে কেন্দ্র। এই নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল। এই বিষয় নিয়ে আগেও বহুবার প্রতিবাদ করেছে কংগ্রেস। মঙ্গলবার ফের এই ইস্যুতে সংসদের নিম্নকক্ষে প্রতিবাদে মুখর হন কংগ্রেস সাংসদরা। তাঁদের সঙ্গে যোগ দেন ন্যাশনাল কনফারেন্সের সাংসদরাও। লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, “সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সুরক্ষার ব্যাপারটা বাকি সবার থেকে অনেকটাই আলাদা। বাজপেয়ীজিও গান্ধী পরিবারের জন্য এসপিজি নিরাপত্তায় বহাল রেখেছিলেন। ১৯৯১ থেকে ২০১৯ সালের মধ্যে দু’বার এনডিএ সরকার ক্ষমতায় এলেও কখনওই গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা সরানো হয়নি।” এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উত্তরের দাবি জানিয়েছে কংগ্রেস। ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জঙ্গি গোষ্ঠী এলটিটিই-র বোমা বিস্ফোরণে নিহত হন। তারপর থেকেই গান্ধী পরিবারকে কড়া নিরাপত্তা দেওয়া হয়। এসপিজি নিরাপত্তায় কেবল দেশ নয়, বিদেশে গেলেও মিলত ৩০০০ সদস্যের নিরাপত্তা বাহিনীর সুরক্ষা। কমান্ডোরা তাঁদের বাসভবনে থেকেই তাঁদের নিরাপত্তা দিতেন। এখন জেড প্লাস নিরাপত্তায় দিল্লি পুলিশ সনিয়া ও রাহুল গান্ধীর বাড়ির সামনে প্রহরায় মোতায়েন রাখে পুলিশ কর্মী। এর আগে এসপিজি নিরাপত্তার সময় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা দায়িত্বে থাকতেন। কেবল এই পরিবর্তনই নয়, এসপিজি নিরাপত্তা পাওয়ার সময় সনিয়া ও প্রিয়ঙ্কা গান্ধী ক্ষেপণাস্ত্র বিরোধী রেঞ্জ রোভার্স ও রাহুল গান্ধি ফরচুনার গাড়ি ব্যবহার করতেন। সেই গাড়ি সরিয়ে সনিয়াকে দেওয়া হয়েছে ১০ বছরের পুরনো টাটা সাফারি।

```