Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কেরলে আড়াই মাসে দ্বিগুণ হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা, ওড়িশাতে দেড় মাসে, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫৩ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন, যা একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে সর্বাধিক। কিন্তু এর পরেও দেশের অনেক রাজ্যেই এই ভাইরাস নিয়ন্ত্রণে আছে বলে জানাল কেন্দ

কেরলে আড়াই মাসে দ্বিগুণ হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা, ওড়িশাতে দেড় মাসে, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

শেষ আপডেট: 20 April 2020 11:51

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫৩ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন, যা একদিনে আক্রান্তের সংখ্যার নিরিখে সর্বাধিক। কিন্তু এর পরেও দেশের অনেক রাজ্যেই এই ভাইরাস নিয়ন্ত্রণে আছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ করে কেরল ও ওড়িশা যে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে অনেকটাই সফল হয়েছে তা স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে স্পষ্ট। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি বলেন, “লকডাউনের পর থেকে গোটা দেশে কোভিড ১৯ ডবলিং রেট অনেক কমেছে। লকডাউনের আগে এই ডবলিং রেট ছিল ৩.৪ দিন। কিন্তু বর্তমানে তা ৭.৫ দিন। অর্থাৎ দ্বিগুণ সময় লাগছে আক্রান্তের সংখ্যা ডবল হতে।” এই প্রসঙ্গে কয়েকটি রাজ্যের কথা তুলে আনেন লব আগরওয়াল। তিনি বলেন, “এই প্রসঙ্গে আমি বলতে চাই, ১৮ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডবলিং রেট ন্যাশনাল রেটের থেকেও ভাল। সবথেকে ভাল অবস্থা কেরল ও ওড়িশাতে। কেরলে বর্তমানে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময়ে লাগছে ৭২.২ দিন। ওড়িশাতে সময় লাগছে ৩৯.৮ দিন।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ২০ থেকে ৩০ দিনের মধ্যে সময় লাগছে এমন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ( ২০.১ দিন ), হরিয়ানা ( ২১ দিন ), হিমাচল প্রদেশ (২৪.৫ দিন ), চণ্ডীগড় ( ২৫.৪ দিন ), অসম ( ২৫.৮ দিন ), উত্তরাখণ্ড ( ২৬.৬ দিন ) ও লাদাখ ( ২৬.৬ দিন )। এছাড়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে ২০ দিনের কম কিন্তু ন্যাশনাল রেটের থেকে বেশি সময় লাগছে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সেগুলি হল, দিল্লি ( ৮.৫ দিন), কর্নাটক ( ৯.২ দিন ), তেলেঙ্গানা ( ৯.৪ দিন ), অন্ধ্রপ্রদেশ ( ১০.৬ দিন ), জম্মু-কাশ্মীর ( ১১.৫ দিন ), পঞ্জাব ( ১৩.১ দিন ), ছত্তীসগড় ( ১৩.৩ দিন ), তামিলনাড়ু ( ১৪ দিন ) ও বিহার ( ১৬.৪ দিন )। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট এর বাইরে দেশের যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড ১৯ সংক্রমণ ছড়িয়েছে, সেখানে আক্রান্তের ডবলিং রেট ন্যাশনাল রেটের থেকে কম। অর্থাৎ সেই জায়গাগুলিতে সংক্রমণ ভালই রয়েছে। সেইসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।

```