
শেষ আপডেট: 20 January 2020 15:38
কিন্তু বিরোধী শিবিরের বক্তব্য, ছাত্র আন্দোলনকে ‘টুকরে গ্যাং’ নাম দিয়ে বিজেপিই বিভাজনের খেলা খেলছে। আদতে এঁরা কেউই বিচ্ছিন্নতাবাদী নন। এঁরা যে আজাদির কথা বলেন, তা হল জাতিভেদ থেকে, কুসংস্কার থেকে, অনগ্রসরতা থেকে এবং ধর্মান্ধতা থেকে মুক্তি।
আরটিআই মারফত প্রশ্ন করেছিলে সাকেত গোখেল। স্বরাষ্ট্রমন্ত্রকের জবাব পেয়ে তিনি বলেছেন, “তার মানে তো এই দাঁড়াল যে, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষকে বিভ্রান্ত করছেন। এটা অন্যায় শুধু নয়, পাপ। আমি জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাব। ওঁর সাংসদ পদ যাতে খারিজ করে কমিশন, সে জন্য আবেদন জানাব।”
দিল্লির ভোট প্রচারেও একাধিক জনসভায় সদ্যাপ্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ এই টুকরে টুকরে গ্যাং-এর কথা বলেছেন। স্মৃতি ইরানি থেকে প্রকাশ জাভড়েকর—প্রায় সকলেই এই শব্দ উচ্চারণ করেছেন। এদিন গোখেল সংবাদমাধ্যমকে বলেন, “যাঁরা এই শব্দ উচ্চারণ করেছেন গলা উঁচিয়ে, তাঁদের ঠিক ততটাই স্বর নামিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।” জানা গিয়েছে গোখেলও একজন ছাত্র আন্দোলনের কর্মী। গত ২৬ ডিসেম্বর তিনি আরটিআই ফাইল করেছিলেন। সোমবার এক লাইনের জবাব দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে লেখা। এরকম কোনও তথয তাঁদের কাছে নেই।