Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

নিজের বিরুদ্ধেই জরিমানা করলেন ডিস্ট্রিক্ট কালেক্টর! কিন্তু কেন?

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার মধ্যে কিনা সরকারি অফিসেই প্লাস্টিকের ব্যবহার। সেই অপরাধে নিজের বিরুদ্ধেই জরিমানা করলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। আইএএস অফিসারের এই কাণ্ড অবাক

নিজের বিরুদ্ধেই জরিমানা করলেন ডিস্ট্রিক্ট কালেক্টর! কিন্তু কেন?

শেষ আপডেট: 11 October 2019 12:31

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার মধ্যে কিনা সরকারি অফিসেই প্লাস্টিকের ব্যবহার। সেই অপরাধে নিজের বিরুদ্ধেই জরিমানা করলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। আইএএস অফিসারের এই কাণ্ড অবাক করেছে সবাইকে। মহারাষ্ট্রের বিড় এলাকার এক প্রশাসনিক ভবনে চলছিল প্রশাসনিক বৈঠক। বৈঠক চলাকালীন সেখানে উপস্থিত সবাইকে দেওয়া হয় প্লাস্টিকের কাপে চা। প্রশাসনিক কর্তা থেকে শুরু করে আগত সাংবাদিক, সবাইকেই প্লাস্টিকের কাপে চা দেওয়া হয়। এই ঘটনা প্রকাশিত হয় খবরে। প্রশ্ন ওঠে, যেখানে প্রধানমন্ত্রী দেশজুড়ে প্লাস্টিক নিষিদ্ধ করার কথা বলছেন সেখানে সরকারি অফিসে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে কীভাবে। কে সেখানে প্লাস্টিকের কাপে চা দেওয়ার অনুমতি দিয়েছেন তা নিয়েও শুরু হয় বিতর্ক। এরপরেই এগিয়ে আসেন সেখানকার ডিস্ট্রিক্ট কালেক্টর আস্তিক পাণ্ডে। তিনি জানান, সেখানকার পুরো দায়িত্ব তাঁর উপরেই ছিল। তাই কর্তব্যে অবহেলা তিনি করেছেন। এই বলে নিজের বিরুদ্ধে ৫ হাজার টাকার জরিমানা করেন তিনি। জরিমানা করেন নিজের দফতরের বিরুদ্ধেও। প্লাস্টিক মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধাপে ধাপে প্লাস্টিক বন্ধের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন পানীয় কোম্পানির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান। গড়া হয়েছে কমিটি। তাঁরাই এই পুরো পদ্ধতির উপর নজর রাখছেন। এই অবস্থায় প্রশাসনের উঁচু পদে থাকা কোনও আধিকারিকই যদি প্লাস্টিকের ব্যবহার করেন, তাহলে সেটা সমাজের চোখে খারাপ দৃষ্টান্ত তৈরি করে। আর তাই ভুল করে নিজেই শুধরে নিলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। নিজের বিরুদ্ধেই করলেন জরিমানা। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

সুন্দরবনের  দুটি দ্বীপ, ভূমি হারানো মানুষ 


```