Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মুম্বইয়ে করোনা আক্রান্ত ১৮ শিশুর দেহে ধরা পড়েছে ‘কাওয়াসাকি ডিজিজ’, মৃত্যু ২ জনের, চিন্তায় চিকিৎসকরা

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কের মধ্যে এবার নতুন রোগের হানা মুম্বইয়ে। জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াদিয়া হাসপাতালে ভর্তি প্রায় ১০০ করোনা আক্রান্ত শিশুর মধ্যে অন্তত ১৮ জনের শরীরে পেডিয়াট্রিক মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম ধরা পড়েছে। এই উপসর্গ

মুম্বইয়ে করোনা আক্রান্ত ১৮ শিশুর দেহে ধরা পড়েছে ‘কাওয়াসাকি ডিজিজ’, মৃত্যু ২ জনের, চিন্তায় চিকিৎসকরা

শেষ আপডেট: 22 July 2020 06:00

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কের মধ্যে এবার নতুন রোগের হানা মুম্বইয়ে। জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াদিয়া হাসপাতালে ভর্তি প্রায় ১০০ করোনা আক্রান্ত শিশুর মধ্যে অন্তত ১৮ জনের শরীরে পেডিয়াট্রিক মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম ধরা পড়েছে। এই উপসর্গ যুক্ত দুই শিশুর মৃত্যুও হয়েছে। এই রোগকে সাধারণভাবে বলা হয়ে থাকে কাওয়াসাকি ডিজিজ। এই ঘটনায় চিন্তায় চিকিৎসক মহল। কাওয়াসাকি ডিজিজে আক্রান্তদের শরীরে সাধারণত প্রবল জ্বর, প্রদাহ, ত্বকে র‍্যাশ, চোখে লাল ভাব, মাথা ধরা, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। হঠাৎ করে হৃদস্পন্দনও বন্ধ হয়ে যেতে পারে আক্রান্তদের। জাপানি পেডিয়াট্রিসিয়ান তমিস্কু কাওয়াসাকি প্রথম এই রোগের সন্ধান করেছিলেন বলে একে কাওয়াসাকি ডিজিজ বলা হয়ে থাকে। ওয়াদিয়া শিশু হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাক্তার শকুন্তলা প্রভু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “দুই শিশু মারা গিয়েছে। তাদের মধ্যে একজন করোনা ও ক্যানসারে আক্রান্ত ছিল। অন্যজন আমাদের কাছে এসেছিল খুবই আশঙ্কাজনক অবস্থায়। প্রায় দু’সপ্তাহ ধরে এই উপসর্গ থাকার পরে আমাদের কাছে তাদের পাঠানো হয়। তাদের ভেন্টিলেশনে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যু হয়। আমরা হাতে বেশি সময় পাইনি। চারজন অবশ্য ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠছে। বাকিদেরও ছেড়ে দেওয়া হবে।” এসআরসিসি শিশু হাসপাতালের পেডিয়াট্রিসিয়ান ও ক্রিটিক্যাল কেয়ার সোসাইটির সেক্রেটারি ডাক্তার অমিশ ভোরা জানিয়েছেন, “এই রোগে আক্রান্ত হলে দু থেকে তিনদিন জ্বর থাকে। সেইসঙ্গে পেট ব্যথা ও ডায়রিয়া হয়। ১০০ শতাংশ রোগীরই জ্বর থাকে। ৮০ শতাংশ রোগীর ক্ষেত্রে বমি ও ডায়রিয়া দেখা যায়। এই রোগে আক্রান্ত ৬০ শতাংশ শিশুদের ক্ষেত্রে চোখে লাল ভাব দেখা যায়। বাকিদের শরীরে র‍্যাশ দেখা যায়। তাই বাবা-মায়েদের উচিত এই দিকে খেয়াল রাখা। এই রকমের উপসর্গ দেখা দিলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমরা প্রায় প্রতিদিনই এই রোগে আক্রান্ত শিশুর খবর পাচ্ছি। ওয়াদিয়া হাসপাতালে তাদের ভর্তি করা হচ্ছে।” মুম্বইয়ের বাসিন্দা রবীন্দ্র বোরকরের ১০ বছর বয়সী ভাইঝির শরীরে এই সংক্রমণ দেখা দিয়েছে। তিনি বলেন, “আমার ভাইয়ের ১০ বছরের মেয়ে রয়েছে। তার শরীরে এই উপসর্গ দেখা যাওয়ার পর স্থানীয় ডাক্তার বলেছিলেন ম্যালেরিয়া অথবা টাইফয়েড হতে পারে। তারপর আমরা ওয়াদিয়া হাসপাতালে যাই। মেয়েটির রক্তচাপ ৭০-এর নীচে নেমে গিয়েছিল। তারপর চিকিৎসা শুরু হয়। এখন ও অনেকটাই সুস্থ। কিন্তু ওকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।”

জানা গিয়েছে, সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুরা এই রোগে আক্রান্ত হয়। কিন্তু ভারতে ১০ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মধ্যে এই রোগ দেখা যাচ্ছে।

এই ঘটনায় চিন্তায় পড়েছে চিকিৎসক মহল। অনেক চিকিৎসক এই নিয়ে গবেষণা শুরু করেছেন। তাঁদের যাবতীয় তথ্য তাঁরা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরকে দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, জুন মাসে মুম্বইয়ে এই রোগ প্রথম ধরা পড়ে। এছাড়া চেন্নাই, দিল্লি ও জয়পুরেও এই ধরনের রোগ দেখা গিয়েছে।

```