Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মধ্যপ্রদেশ নাটক তুঙ্গে, বেঙ্গালুরুর হোটেলে ঢুকতে বাধা দিগ্বিজয় সিংকে, আজ আস্থাভোটের শুনানি

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে আস্থাভোট নিয়ে নাটক অব্যাহত। আজই সুপ্রিম কোর্টে আস্থাভোট নিয়ে শুনানি হওয়ার কথা। অন্যদিকে আজ সকালে বেঙ্গালুরুর যে হোটেলে বিদ্রোহী বিধায়করা রয়েছেন, সেখানে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁকে আটকায় পু

মধ্যপ্রদেশ নাটক তুঙ্গে, বেঙ্গালুরুর হোটেলে ঢুকতে বাধা দিগ্বিজয় সিংকে, আজ আস্থাভোটের শুনানি

শেষ আপডেট: 18 March 2020 03:37

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে আস্থাভোট নিয়ে নাটক অব্যাহত। আজই সুপ্রিম কোর্টে আস্থাভোট নিয়ে শুনানি হওয়ার কথা। অন্যদিকে আজ সকালে বেঙ্গালুরুর যে হোটেলে বিদ্রোহী বিধায়করা রয়েছেন, সেখানে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁকে আটকায় পুলিশ। বুধবার সকালেই বেঙ্গালুরু পৌঁছন দিগ্বিজয় সিং। সেখানে তাঁকে স্বাগত জানান কর্নাটকের কংগ্রেসের নতুন সভাপতি ডিকে শিবকুমার। বিমানবন্দর থেকে রামাদা হোটেলের দিকে যান কংগ্রেস নেতারা। সেখানেই মধ্যপ্রদেশের বিদ্রোহী বিধায়করা রয়েছেন। কিন্তু হোটেলের ঢোকার আগেই তাঁদের আটকায় পুলিশ। ফলে হোটেলের বাইরেই ধর্ণায় বসেন দিগ্বিজয় সিং। কিছুক্ষণ পরে তাঁকে আটক করে পুলিশ। হোটেলের বাইরে বসেই দিগ্বিজয় বলেন, “আমরা আশা করছি উনাদের ফিরিয়ে আনতে পারব। আমরা খবর পাচ্ছি উনাদের আটকে রাখা হয়েছে। উনাদের পরিবারের কাছ থেকে খবর আসছে। আমি নিজে ৫জন বিধায়কের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, তাঁদের আটকে রাখা হয়েছে ও ফোন কেড়ে নেওয়া হয়েছে। প্রত্যেকটা ঘরের সামনে পুলিশ পাহাড়া দিচ্ছে। তাঁদের উপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে।” মধ্যপ্রদেশে সংখ্যা গরিষ্ঠতা কাদের তা নিয়ে সোমবারই বিধানসভায় আস্থাভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের আতঙ্কে বিধানসভার অধিবেশন ২৬ মার্চ অবধি বন্ধ রাখেন স্পিকার। এরপরই রাজ্যপাল চিঠি দিয়ে কমলনাথকে বলেন, মঙ্গলবার আস্থা ভোট করাতেই হবে। এরপর মুখ্যমন্ত্রী কমলনাথ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। রাজভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “যারা দাবি করছে তাদের গরিষ্ঠতা আছে, তারা আগে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনুক। তারপর বিধানসভায় শক্তিপরীক্ষা হবে।” পরে তিনি বলেন, “আমি রাজ্যপালকে জানিয়েছি, সাংবিধানিক রীতিনীতি মেনে যা করা হবে আমি তাতেই রাজি।” সোমবার সকালে মুখ্যমন্ত্রী কমলনাথ ও অন্যান্য মন্ত্রী হাসতে হাসতে বিধানসভায় ঢোকেন। কমলনাথ আঙুল দিয়ে ভিকট্রি চিহ্ন দেখান। এদিন রাজ্যপাল লালজি ট্যান্ডন এক মিনিটের সংক্ষিপ্ত ভাষণ দেন বিধানসভায়। তিনি বলেন, “প্রত্যেককেই সংবিধান মেনে চলতে হবে। বিধানসভার মর্যাদা রক্ষা করাও সকলের কর্তব্য।” মধ্যপ্রদেশে বিরোধী দলনেতা গোপাল ভার্গব বলেন, সরকারের গরিষ্ঠতা নেই। মুখ্যমন্ত্রীর উচিত ইস্তফা দেওয়া। তাঁর কথায়, “রাজ্য সরকার গরিষ্ঠতার প্রমাণ দিচ্ছে না। তারা বিধানসভায় শক্তিপরীক্ষা পিছিয়ে দিচ্ছে। সরকারের নৈতিক পরাজয় হয়েছে। নৈতিক কারণেই কমলনাথের ইস্তফা দেওয়া উচিত।” আস্থাভোট পিছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়ে বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বুধবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এক বেঞ্চের সামনে মধ্যপ্রদেশের আস্থাভোট নিয়ে আবেদনের শুনানি হওয়ার কথা। কংগ্রেসের ১৬ জন বিদ্রোহী বিধায়ককে এই মামলায় পার্টি হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাঁরা গত সপ্তাহ থেকে আছেন বেঙ্গালুরুর এক রিসর্টে। সেখান থেকে তাঁরা স্পিকারের কাছে ইস্তফা পাঠিয়ে দিয়েছেন।

```