Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমি আমার ডিউটি করেছি’, প্রিয়ঙ্কাকে হেনস্থার ঘটনার সাফাই উত্তরপ্রদেশের সেই পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লখনউতে যাঁরা গ্রেফতার হয়েছেন, তেমন কয়েকজনের বাড়িতে শনিবার যাওয়ার পথে মাঝ রাস্তায় আটকে দেওয়া হয় কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীকে। সনিয়া কন্যা অভিযোগ করেছিলেন, তাঁকে ধাক্কাধ

‘আমি আমার ডিউটি করেছি’, প্রিয়ঙ্কাকে হেনস্থার ঘটনার সাফাই উত্তরপ্রদেশের সেই পুলিশের

শেষ আপডেট: 29 December 2019 11:07

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে লখনউতে যাঁরা গ্রেফতার হয়েছেন, তেমন কয়েকজনের বাড়িতে শনিবার যাওয়ার পথে মাঝ রাস্তায় আটকে দেওয়া হয় কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীকে। সনিয়া কন্যা অভিযোগ করেছিলেন, তাঁকে ধাক্কাধাক্কি করা হয়েছে। এমনকি পুলিশ কনস্টেবল তাঁর গলাও পেঁচিয়ে ধরেছিলেন। ওই ঘটনায় অভিযুক্ত মহিলা কনস্টেবল সাফাই দিলেন রবিবার। সংবাদ সংস্থা এএনআইকে ওই মহিলা পুলিশকর্মী বলেছেন, “আমি আমার ডিউটি করেছি।” একইসঙ্গে তিনি বলেন, “প্রিয়ঙ্কাকে কোনও ভাবেই হেনস্থা করা হয়নি।”

আরও পড়ুন: অ্যানেসথেসিয়ার কারণে কোমায় রোগী, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

নাগরিকত্ব আন্দোলনের প্রতিবাদে গত ১ ডিসেম্বর থেকে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন সফদর জফর। তাঁর পরিবারের সঙ্গে দেখা করতেই যাচ্ছিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। এক কংগ্রেস কর্মীর স্কুটিতে চেপে যাচ্ছিলেন তিনি। কিন্তু মাঝরাস্তাতেই তাঁকে আটকে দেয় পুলিশ। মাঝপথে পুলিশ আটকে দেওয়ায় উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন প্রিয়ঙ্কা। শনিবার সন্ধেবেলা তিনি বলেন, “আমি কী বলব! মাঝরাস্তাতেই পুলিশ আমায় আটকে দিল। অকারণে আমায় আটকে দেওয়া হল। ভগবান জানেন কেন পুলিশ আমায় আটকাল।” এক মহিলা পুলিশ কনস্টেবল তাঁকে ধাক্কা দিয়েছেন বলেও অভিযোগ করেন সনিয়া-কন্যা।

আরও পড়ুন: যোগী সরকারের অস্বস্তি বাড়ল, রাজ্য পুলিশকে কড়া বার্তা নকভির

জফরের বাড়ি ঘুরে প্রিয়ঙ্কার যাওয়ার কথা ছিল প্রাক্তন আইপিএস অফিসার এসআর দরপুরির বাড়িতে। ৭৬ বছর বয়সী এই প্রাক্তন পুলিশ কর্তাকেও বিক্ষোভের জন্য গ্রেফতার করেছিল পুলিশ। তিনি ক্যানসার রোগী। তাঁকে বেশ কয়েকদিন পুলিশ হেফাজতেও থাকতে হয়। কিন্তু কোনও জায়গাতেই যেতে পারেননি প্রিয়ঙ্কা। উত্তরপ্রদেশ পুলিশের বক্তব্য, ওই সমস্ত এলাকায় প্রিয়ঙ্কা গেলে উত্তেজনা বাড়তে পারে। তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কয়েকদিন আগেই তৃণমূলের প্রতিনিধি দলকে লখনউ বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। যোগী আদিত্যনাথ সরকারের পুলিশের ডিজি ওপি সিং স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আইনশৃঙ্খলার কারণেই দীনেশ ত্রিবেদী, প্রতিমা মণ্ডলদের ঢুকতে দেওয়া হবে না। উত্তরপ্রদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আলিগড় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত হাজার খানেক ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। রাজ্য জুড়ে চলছে ধরপাকড়। কিন্তু তাতেও নতুন অশান্তি থামার কোনও নামগন্ধ নেই। নতুন অশান্তির কথা আন্দাজ করে শনিবার ১২টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে যোগী সরকার। গত সপ্তাহ থেকে উত্তরপ্রদেশ জুড়ে যে হিংসা ছড়িয়েছে, তার একাধিক ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাজ্য পুলিশ। তাতে দেখা গেছে, দু’জন পুলিশ অফিসারের উপর গুলি চালাচ্ছে বিক্ষোভকারীরা। পুলিশের দাবি, মোট ২৮৮ জন পুলিশ আক্রান্ত হয়েছেন। উল্টো দিকে পরিসংখ্যান বলছে, সংঘর্ষে মৃতদের মধ্যে সকলেই সাধারণ নাগরিক। তাঁদের মধ্যে এক জন ২০ বছরের এক হবু সিভিল সার্ভিস অফিসার। প্রায় সমস্ত বিরোধী দলের নেতারাই সরব হয়েছেন বিক্ষোভ রোখার নামে পুলিশি হামলার বিরুদ্ধে। বিএসপি নেত্রী মায়াবতী টুইট করে বলেছেন, “নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের জেরে সবচেয়ে বেশী মৃত্যুর খবর পাওয়া গিয়েছে উত্তরপ্রদেশে। এই মৃত্যুর তদন্ত করতে হবে রাজ্য সরকারকে। নির্দোষ পরিবারগুলিকে সাহায্য করতে হবে।”

```