Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিপনোটাইজ করে ধর্ষণ! 'অ্যামাজন'-এর ডেলিভারি বয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে শপিং করেছিলেন নয়ডার বছর ৪৩-এর মহিলা। কিন্তু জিনিস বদলের প্রয়োজন হয়েছিল তাঁর। নিয়মমাফিক জিনিস নিতে মহিলার ফ্ল্যাটে এসেছিল ডেলিভারি বয়। মহিলার দাবি, জিনিস ফেরত নিয়ে যাওয়ার বদলে তাঁর সঙ্গে অসভ্যতা করেছে ওই ডেলিভারি বয়।

হিপনোটাইজ করে ধর্ষণ! 'অ্যামাজন'-এর ডেলিভারি বয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

শেষ আপডেট: 10 October 2019 09:35

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে শপিং করেছিলেন নয়ডার বছর ৪৩-এর মহিলা। কিন্তু জিনিস বদলের প্রয়োজন হয়েছিল তাঁর। নিয়মমাফিক জিনিস নিতে মহিলার ফ্ল্যাটে এসেছিল ডেলিভারি বয়। মহিলার দাবি, জিনিস ফেরত নিয়ে যাওয়ার বদলে তাঁর সঙ্গে অসভ্যতা করেছে ওই ডেলিভারি বয়। বিস্ফোরক অভিযোগ করে মহিলার দাবি, হিপনোটাইজ অর্থাৎ সম্মোহন করে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে ওই ডেলিভারি বয়। এমনকি তাঁকে ধর্ষণের চেষ্টাও করেছে সে। বিখ্যাত অনলাইন শপিং সংস্থা 'অ্যামাজন'-এর ডেলিভারি বয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ওই মহিলা। জানা গিয়েছে, পাঁচটি টিফিন বক্স জাতীয় জিনিস কিনেছিলেন ওই মহিলা। কিন্তু কোনও কারণে তা বদল করতে চান। তবে ওই ডেলিভারি বয় এসে পাঁচটির বদলে চারটি বাক্স নিয়ে যেতে চায়। এই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি। অনলাইন সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করে ডেলিভারি বয়ের বিরুদ্ধে অভিযোগ জানান মহিলা। সে সময় তাঁকে বলা হয় পরে গিয়ে অন্য ডেলিভারি বয় তাঁর থেকে জিনিস ফেরত নিয়ে আসবে। কিন্তু এই ঘটনার খানিক বাদেই মহিলার ফ্ল্যাটে ফিরে আসে ভূপেন্দ্র পাল নামের ওই ডেলিভারি বয়। জানায় সবকটি বক্সই ফেরত নিয়ে যাবে সে। কিন্তু রাজি হননি মহিলা। সাফ জানিয়ে দেন পরে অন্য ডেলিভারি বয় এলে তার হাতেই জিনিস ফেরত পাঠাবেন। মহিলার অভিযোগ, দু-চার কথা বলার পরেই আচমকা জ্ঞান হারান তিনি। যখন জ্ঞান ফেরে তখন দেখেন তাঁর সামনে অসংলগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ওই ডেলিভারি বয় ভূপেন্দ্র। ভয় পেয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন মহিলা। তারপর উঠে গিয়ে বাথরুম থেকে ওয়াইপার নিয়ে এসে মারধর করতে থাকেন ডেলিভারি বয়কে। ইতিমধ্যেই চম্পট দেয় ভূপেন্দ্র। পরে মহিলার বোন ফ্ল্যাটে ফিরে এসে গোটা ঘটনা জানতে পারেন। কমপ্লেক্সের রেজিস্টারে থেকেই ডেলিভারি বয়ের নাম-ঠিকানা এবং ফোন নম্বর জানতে পারেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, নয়ডার সেক্টর ৫৮ থেকে এসেছিল ভূপেন্দ্র। আপাতত তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধর্ষণের একাধিক ধারায় বছর তিরিশের ভূপেন্দ্রর বিরুদ্ধে রুজু হয়েছে মামলাও। তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে অনলাইন শপিং সংস্থাও। দোষ প্রমাণ হলে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

```