এখানে বসবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখতে নয়া পদক্ষেপ দিল্লি মেট্রোয়
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। আপাতত ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে এই লকডাউনের মেয়াদ। এই সময়ের মধ্যে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদিও এই পরিষেবা চালু করার ব্যাপারে সও
শেষ আপডেট: 23 May 2020 14:15
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। আপাতত ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে এই লকডাউনের মেয়াদ। এই সময়ের মধ্যে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যদিও এই পরিষেবা চালু করার ব্যাপারে সওয়াল করেছেন। মেট্রো চালু না হলেও একবার পরিষেবা চালু হলে কী ভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে তার একটা ছবি দেখা গেল।
সম্প্রতি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে দুটি ছবি দেওয়া হয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে যাত্রীরা পাশাপাশি বসে রয়েছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে দুটি সিটের মাঝে দুরত্ব বাড়ানো হচ্ছে। অর্থাৎ প্রথম সিটের পরে তৃতীয় সিটে বসা যাবে। মাঝের সিটে লেখা রয়েছে 'এখানে বসবেন না'।

এই ছবি থেকেই পরিষ্কার মেট্রো পরিষেবা শুরু হলে এভাবেই সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের বসতে হবে। দুটি সিটের মধ্যে অন্তত একজন যাত্রীর মতো দূরত্ব বজায় রাখা হবে।
লকডাউনের তৃতীয় পর্যায় শেষ হওয়ার সময় কেজরিওয়াল বলেছিলেন, করোনাকে সঙ্গে নিয়েই চলতে হবে আমাদের। নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরতে হবে। হাত ধুতে হবে। কিন্তু তার সঙ্গে অর্থনীতিকে চালু করতে হবে।
দিল্লিতে ইতিমধ্যেই পরিবহনে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। অটো, সাইকেল রিকশাতে একজন যাত্রী নিয়ে যাওয়া যেতে পরে। ওলা, উবেরের মতো অ্যাপ ক্যাব, ট্যাক্সি বা নিজস্ব গাড়িতে ড্রাইভার ছাড়া দু'জন বসতে পারবেন। বাসেও ২০ জন যাত্রী নিয়ে যাওয়া যাবে।
জোড় বিজোড় নিয়ম করে দোকান খোলার ক্ষেত্রেও ছাড় দিয়েছে কেজরিওয়াল সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কন্টেইনমেন্ট এলাকায় কোনও পরিষেবা চালু করা হবে না। কিন্তু বাকি জায়গায় ধীরে ধীরে সবকিছু চালু হবে। মানুষকে সচেতনভাবে চলতে হবে। দিল্লি মেট্রোর ক্ষেত্রেও সেই ছবিই দেখা গেল।