Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে যুবককে কুপিয়ে খুন, সিসিটিভি দেখে গ্রেফতার ১, পলাতক আরও ২

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার দিল্লিতে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল যুবককে। প্রথমে লাথি, ঘুষি মারার পরে বারবার ছুরির কোপ মারা হয় যুবককে। তাতেই মৃত্যু হয় তার। এই ঘটনা রেকর্ড হয় সিসিটিভি ক্যামেরায়। আর তার সূত্র ধরেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আ

দিল্লিতে যুবককে কুপিয়ে খুন, সিসিটিভি দেখে গ্রেফতার ১, পলাতক আরও ২

শেষ আপডেট: 30 October 2020 08:44

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার দিল্লিতে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল যুবককে। প্রথমে লাথি, ঘুষি মারার পরে বারবার ছুরির কোপ মারা হয় যুবককে। তাতেই মৃত্যু হয় তার। এই ঘটনা রেকর্ড হয় সিসিটিভি ক্যামেরায়। আর তার সূত্র ধরেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও দুই অভিযুক্ত পলাতক। তাদের খোঁজ করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির তিগরি এলাকায়। সিসিটিভি ফিটেজে দেখা গিয়েছে এক যুবককে ছুরি মারছে এক জন। আরও দু’জন পাশে দাঁড়িয়ে সেটা দেখছে। পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম সতীশ। তার বয়স ২১ বছর। বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ দুধ কিনতে বেরিয়েছিল সে। ফেরার পথে তার উপর হামলা হয়। পুলিশ জানিয়েছে, সামান্য একটি কারণে এই হামলা ও খুনের ঘটনা ঘটেছে। প্রধান অভিযুক্ত ভিকির এক বন্ধু পীযুষকে পাড়ায় আসতে নিষেধ করেছিল সতীশ। সেই রাগেই তার উপর হামলা চালায় ভিকি। শুধু লাথি বা ঘুষি মারা নয়, ছুরি মেরে কুপিয়ে খুন করা হয় তাকে। সিসিটিভি খতিয়ে দেখে ভিকিকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে সে। সিসিটিভিতে বাকি যে দু’জনকে দেখা গিয়েছে তাদের নাম পীযূষ ও বিবেক। তারা তিনজন মিলেই সতীশকে খুন করার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে ভিকি। এই ঘটনার পরে সিসিটিভিতে দেখা গিয়েছে, একটি সরু গলি দিয়ে এগিয়ে আসছে সতীশ। তার পিছনে আসে একজন। সামনে দিয়ে আরও দু’জন আসে। তারপরে একজন সতীশের কলার ধরে তাকে ঘুষি মারে। সে মাটিতে পড়ে গেলে লাথি মারা হয়। তারপরে ছুরি দিয়ে কোপ মারা শুরু হয়। কোনও রকমে সতীশ পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে ফের ছুরির কোপ মারা হয়। একাধিকবার ছুরির আঘাতের পরে আর উঠতে পারেনি সে। এই ঘটনার পরে তিনজন সেখান থেকে পালিয়ে যায়। তখনও দেহে প্রাণ ছিল সতীশের। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা এসে তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে মৃত্যু হয় তার। তারপরেই খবর দেওয়া হয় পুলিশ। তদন্ত করতে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে সবটা বুঝতে পারে পুলিশ। ভিকিকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়েছে। জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করেছে সে। অন্যদিকে পীযূষ ও বিবেক পলাতক। তাদের খোঁজ করছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

```