Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একই পরিবারের তিনজন করোনা আক্রান্ত দিল্লিতে, নিরাপত্তারক্ষীর জামাত যোগের সন্দেহ

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে একই পরিবারের তিন সদস্য আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। আক্রান্তদের অনুমান, তাঁদের বাড়ির নিরাপত্তারক্ষীর থেকেই সংক্রমণ ছড়িয়েছে তাঁদের শরীরে। কারণ নিজামুদ্দিনের তবলিঘি জামাতের অনুষ্ঠানে সম্ভবত গিয়েছিলেন ওই ব্যক্তি। আপা

একই পরিবারের তিনজন করোনা আক্রান্ত দিল্লিতে, নিরাপত্তারক্ষীর জামাত যোগের সন্দেহ

শেষ আপডেট: 8 April 2020 13:28

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে একই পরিবারের তিন সদস্য আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। আক্রান্তদের অনুমান, তাঁদের বাড়ির নিরাপত্তারক্ষীর থেকেই সংক্রমণ ছড়িয়েছে তাঁদের শরীরে। কারণ নিজামুদ্দিনের তবলিঘি জামাতের অনুষ্ঠানে সম্ভবত গিয়েছিলেন ওই ব্যক্তি। আপাতত ওই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। ডিফেন্স কলোনির বাসিন্দা ওই পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, একমাত্র গার্ডের থেকেই তাঁদের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। কারণ মাঝে মাঝেই প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দিতে তাঁদের বাড়িতে আসতেন ওই গার্ড। রান্নাঘরের সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য অবাধ যাতায়াত ছিল সেখানেও। পরিবারের দাবি, সম্প্রতি ওই গার্ড ছাড়া বাইরের কেউ বড়িতে আসেননি। গার্ডের আনা জিনিসপত্র অবশ্য একদিন পরে ব্যবহার করা শুরু করেছিলেন তাঁরা। কিন্তু আক্রান্তদের সন্দেহ ওই নিরাপত্তারক্ষীর থেকে ছড়িয়েছে সংক্রমণ। যে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে তিনি প্রথমে নিখোঁজ ছিলেন। পুলিশ জানিয়েছে ওই গার্ডের নাম মুস্তাকিন। তিনি ওখলার বাসিন্দা। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। তবে তাঁকে খুঁজে বের করে এখন কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি ওই কলোনির সব বাড়িতেই একটি নোটিস পাঠানো হয়েছে পুলিশের তরফে। সেখানে বলা হয়েছে বাড়িতে নানারকম সাহায্যের জন্য যাঁরা কাজকর্ম করে থাকেন, যেমন- গার্ড, ড্রাইভার, রান্নার লোক, পরিচারক বা পরিচারিকা কিংবা মালি----সকলের দিকেই যেন বাড়ির লোকেরা একটু কড়া নজর রাখেন। এছাড়াও সংক্রমণ রোখার জন্য পর্যাপ্ত সতর্কতা অবলম্বনের কথাও বলেছে পুলিশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে ৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ভারতে কোভিড ১৯ আক্রান্তের মোট সংখ্যা ৫১৯৪। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৫৭৬ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।

```