Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

প্রতিরক্ষায় আরও জোর কেন্দ্রের, অক্টোবরে নতুন এয়ার ডিফেন্স কম্যান্ড ঘোষণা করতে পারে মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সীমান্তে চিনের বিরুদ্ধে মাঝেমধ্যেই উত্তপ্ত অবস্থা তৈরি হচ্ছে ভারতের। অন্যদিকে আর এক পড়শি দেশ পাকিস্তানের সঙ্গেও সীমান্তে সংঘাত লেগেই রয়েছে। এই অবস্থায় প্রতিরক্ষামন্ত্রক ভারতের সশস্ত্র বাহিনীকে আরও ঢেলে সাজানোর প্রস

প্রতিরক্ষায় আরও জোর কেন্দ্রের, অক্টোবরে নতুন এয়ার ডিফেন্স কম্যান্ড ঘোষণা করতে পারে মন্ত্রক

শেষ আপডেট: 27 August 2020 12:30

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি সীমান্তে চিনের বিরুদ্ধে মাঝেমধ্যেই উত্তপ্ত অবস্থা তৈরি হচ্ছে ভারতের। অন্যদিকে আর এক পড়শি দেশ পাকিস্তানের সঙ্গেও সীমান্তে সংঘাত লেগেই রয়েছে। এই অবস্থায় প্রতিরক্ষামন্ত্রক ভারতের সশস্ত্র বাহিনীকে আরও ঢেলে সাজানোর প্রস্তুতি নিচ্ছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভারতীয় বায়ুসেনার নতুন এয়ার ডিফেন্স কম্যান্ড তৈরি করা হচ্ছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই এয়ার ডিফেন্স কম্যান্ডের কাজ পূর্ণ হয়ে যাবে বলে খবর। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বায়ুসেনার এক অফিসারের অধীনে এই কম্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে। পুরো গতিতে কাজ চলছে। চেষ্টা করা হচ্ছে আগামী ৮ অক্টোবর বায়ুসেনা দিবসের দিনেই প্রয়াগরাজের এই বায়ুসেনা কম্যান্ডের ঘোষণা যাতে করা যায়। জানা গিয়েছে, বায়ুসেনার সেন্ট্রাল কম্যান্ড হেডকোয়ার্টারের পাশেই তৈরি হওয়ার কথা এই নতুন ডিফেন্স কম্যান্ড। সেন্ট্রাল কম্যান্ড হেডকোয়ার্টার থেকে মূলত আগ্রা, গোয়ালিয়র ও বরেলির এয়ার বেস নিয়ন্ত্রণ করা হয়। নতুন এই কম্যান্ড তৈরি করার মূল লক্ষ্য হল ভারতের তিন সেনাবাহিনীর সুবিধাগুলিকে এক কম্যান্ডের নীচে এনে তা দিয়ে দেশের বায়ুসীমা সুরক্ষা করা। এই সংক্রান্ত একটি গবেষণা করে ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ এয়ার মার্শাল এইচ এস অরোরা এই কম্যান্ডের জন্য অনেক কিছু প্রস্তাব দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই সব প্রস্তাব মেনে নিয়েই এই বায়ুসেনার কম্যান্ড তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ বিপীন রাওয়াতের নেতৃত্বে মিলিটারি অ্যাফেয়ার্স দফতর নির্দেশ দিয়েছে, যৌথ মিলিটারি কম্যান্ড তৈরি করতে। তিন বাহিনীকে নিয়েও কম্যান্ড তৈরির কথা বলা হয়েছে। ভারতীয় নৌসেনার জন্যও একটি যৌথ কম্যান্ড তৈরি হওয়ার কথা। কেরলের কোচি নইলে কর্নাটকের কারওয়ারে তৈরি হবে এই কম্যান্ড। ভারতের তিন বাহিনীরই নিজস্ব এয়ার ডিফেন্স সেট আপ রয়েছে। ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনার এই এয়ার ডিফেন্স সেট আপকে এক জায়গায় এনে দেশের বায়ুসীমাকে সুরক্ষিত করার কথা ভাবা হয়েছে। এছাড়া আকাশসীমা আরও সুরক্ষিত করতে ইজরায়েল থেকে আরও দু’টি ফ্যালকন ‘এয়ার বোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ বা অ্যাওয়াকস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। চলতি সপ্তাহে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে এই অনুমোদন মিলতে পারে বলে জানা গিয়েছে।

```