Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাবাকে ভারতরত্ন দেওয়া মোদী সরকারের সস্তায় নাম কেনার চেষ্টা', ক্ষোভ উগরে দিলেন ভূপেন হাজারিকার ছেলে

দ্য ওয়াল ব্যুরো : অসমের সভামঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই নাগরিকত্ব বিলের মাধ্যমে উত্তর-পূর্বের লক্ষ-লক্ষ মানুষ উপকৃত হবেন। সোমবার সেই বিলকেই অসাংবিধানিক বলে মন্তব্য করলেন উত্তর-পূর্বের ভূমিপুত্র ও প্রখ্যাত সুরকার-গী

'বাবাকে ভারতরত্ন দেওয়া মোদী সরকারের সস্তায় নাম কেনার চেষ্টা', ক্ষোভ উগরে দিলেন ভূপেন হাজারিকার ছেলে

শেষ আপডেট: 11 February 2019 20:01

দ্য ওয়াল ব্যুরো : অসমের সভামঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই নাগরিকত্ব বিলের মাধ্যমে উত্তর-পূর্বের লক্ষ-লক্ষ মানুষ উপকৃত হবেন। সোমবার সেই বিলকেই অসাংবিধানিক বলে মন্তব্য করলেন উত্তর-পূর্বের ভূমিপুত্র ও প্রখ্যাত সুরকার-গীতিকার-গায়ক প্রয়াত ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা। আমেরিকা থেকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই নাগরিকত্ব বিল নিয়ে নিজের বক্তব্য রাখেন তেজ। তিনি বলেন, এই নাগরিকত্ব বিলের মাধ্যমে উত্তর-পূর্বের লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়েছেন। নিজের দেশেই ভয়ে-আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাঁদের। এটা কখনওই ভূপেন হাজারিকা চাইতেন না। বরং তিনি বেঁচে থাকলে এই বিলের প্রতিবাদ করতেন বলেই মত তেজের। চলতি বছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও ভারতীয় জনসংঘের নেতা নানাজি দেশমুখের সঙ্গে ভূপেন হাজারিকার নামও ভারতরত্ন পুরস্কারের জন্য ঘোষণা করা হয়। অসমের সভায় এসে মোদী বলেন, ভূপেন হাজারিকাকে যে ভারতরত্ন দেওয়া হচ্ছে, তাতে তিনি খুব খুশি। এমনকী ২০১৭ সালের মে মাসে ব্রহ্মপুত্রের উপর ভারতের দীর্ঘতম ( ৯.১৫ কিলোমিটার ) ঢোলা-সাদিয়া ব্রিজের নামও প্রয়াত ভূপেন হাজারিকার নামে রাখেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গেও নিজের ক্ষোভ উগরে দেন তেজ। তিনি বলেন, ভারতরত্ন দিলেই, কিংবা ব্রিজের নাম ভূপেন হাজারিকার নামে রাখলেই তাঁকে সম্মান করা হয় না। এতে দেশে শান্তি ফিরে আসে না। বরং এটা প্রধানমন্ত্রী ও বিজেপি সরকারের সস্তায় নাম কেনার একটা প্রচেষ্টা বলেই মনে করেন তিনি। তবে কি এই নাগরিকত্ব বিলের প্রতিবাদে তাঁর পরিবার ভারতরত্ন প্রত্যাখ্যান করবে? এই প্রশ্নের সোজা-সাপ্টা উত্তর দেন তেজ। তিনি বলেন, "প্রত্যাখ্যান তো তখন করবো, যদি পুরস্কার নিতে বলা হয়। এখনও আমার বা আমার পরিবারের কাছে এই পুরস্কার নেওয়ার ব্যাপারে কোনও আমন্ত্রণ পত্রই আসেনি। তাহলে প্রত্যাখ্যানের তো প্রশ্নই আসছে না।" মঙ্গলবার রাজ্যসভায় এই নাগরিকত্ব দিল পেশ করার কথা মোদী সরকারের। ইতিমধ্যেই এই বিল নিয়ে উত্তর-পূর্বের মানুষদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। মোদীর অসম সফরে সভামঞ্চের উপর আকাশে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদও করা হয়েছে। এ বার সেই প্রতিবাদে সামিল হলেন ভূপেন হাজারিকার ছেলে।

আরও পড়ুন

https://thewall.in/news-national-kunal-ghosh-says-its-his-moral-victory-after-coming-out-of-cbi-office-in-shillong/  

```